শতাব্দী এক্সপ্রেসে আগুন আতঙ্ক! চেন টেনে থামানো হল ট্রেন
নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেসে আগুন। যাত্রীদের অভিযোগ, বেলা ১২ টার আশপাশে ট্রেনটি বোলপুরে ঢোকার সময় ধোঁয়া-সহ আগুন দেখতে পান তাঁরা। রেল কর্তৃপক্ষকে জানালেও কোনও ফল হয়নি বলে অভিযোগ।
নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেসে আগুন। যাত্রীদের অভিযোগ, বেলা ১২ টার আশপাশে ট্রেনটি বোলপুরে ঢোকার সময় ধোঁয়া-সহ আগুন দেখতে পান তাঁরা। রেল কর্তৃপক্ষকে জানালেও কোনও ফল হয়নি বলে অভিযোগ যাত্রীদের। যদিও রেল কর্তৃপক্ষের দাবি, ইঞ্জিনের সমস্যার জেরেই এই ঘটনা।

যাত্রীদের সূত্রে জানা গিয়েছে, সি-ওয়ান কোচে ধোঁয়া-আগুন দেখা গিয়েছিল। বর্ধমান ছাড়ানোর পরে মশাগ্রাম স্টেশনের কাছে চেন টেনে ট্রেন থামিয়ে দেওয়া হয়। কামরা থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়।
রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ইঞ্জিনের সমস্যার জেরেই এই ঘটনা।












Click it and Unblock the Notifications