ফিরল আমরির স্মৃতি! জেলার সুপার স্পেশালিটি হাসপাতালে আগুন-আতঙ্ক
আবারও হাসপাতালে আগুন আতঙ্ক। এবারের ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতাল। সোমবার সকাল আটটা নাগাদ হাসপাতালের পাঁচতলায় ধোঁয়া থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আবারও হাসপাতালে আগুন আতঙ্ক। এবারের ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতাল।

সোমবার সকাল আটটা নাগাদ হাসপাতালের পাঁচতলায় ধোঁয়া থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও বাড়ির সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই ওপর থেকে নিচে নেমে আসেন। দমকলের দুটি ইঞ্জিন প্রায় দু-ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালের পাঁচতলা। সেখানেই সকাল সোমবার সকাল আটটা নাগাদ বারান্দায় ধোঁয়া দেখতে পান হাসপাতালের কর্মীরা। তবে তাঁরা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টার মধ্যেই দ্রুতগতিতে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়ায় হাসপাতালে থাকা রোগী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে। হাসপাতালের কর্মীরা রোগীদের বের করে নিচে নিয়ে যান বলে জানা গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন।
হাসপাতালের সূত্রে জানা গিয়েছে, পাঁচতলার বারান্দায় থাকা বিদ্যুতের বাক্স থেকে প্রথমে ধোঁয়া দেখা যায়। পরে তা খুব দ্রুত দোতলায় ছড়িয়ে যায়। দমকলের প্রাথমিক অনুমান, পাঁচতলায় থাকায় বিদ্যুতের বাক্সতে শর্টসার্কিটের ফলে আগুন ছড়ায়। তবে আগুনের উৎসের সন্ধান করা হচ্ছে বলে জানা গিয়েছে।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর যেসব রোগীকে নিচে নিয়ে যাওয়া হয়েছিল, তাঁদের সবাইকে নির্দিষ্ট বেডে নিয়ে যাওয়া হয়।
তবে আগুন লাগার কারণে বেশ কিছুক্ষণ বিদ্যুৎহীন হয়ে পড়ে এই সুপার স্পেশালিটি হাসপাতাল।
হাসপাতালে উপস্থিত রোগীদের আত্মীয়দের অনেকেই মনে করিয়ে দিয়েছেন, ঢাকুরিয়া আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডের কথা।












Click it and Unblock the Notifications