ফিরল ৩ বছর আগের স্মৃতি! মুর্শিদাবাদ মেডিক্যালে আগুন আতঙ্ক, পদপিষ্ট হয়ে মৃত ১

মুর্শিদাবাদ মেডিক্যালে আগুন আতঙ্ক। এদিন সকালে হাসপাতালে বর্হিবিভাগের ৪ তলায় ধোঁয়া থেকে আতঙ্ক ছড়ায়।

মুর্শিদাবাদ মেডিক্যালে আগুন আতঙ্ক। এদিন সকালে হাসপাতালে বর্হিবিভাগের ৫ তলায় ১১৮ নম্বর ঘরে ধোঁয়া থেকে আতঙ্ক ছড়ায়। খবর পয়ে ঘটনাস্থ যায় দমকলের ৩ টি
ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরই মধ্যে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক প্রায় ১০ জনের চিকিৎসা চলছে
মুর্শিদাবাদ মেডিক্যালে।

ফিরল ৩ বছর আগের স্মৃতি! মুর্শিদাবাদ মেডিক্যালে আগুন আতঙ্ক

আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই বহু রোগী ও রোগীর পরিবারের সদস্য বেরোতে গিয়ে আহত হন। আহতের সংখ্যা ৭০-এর বেশি বলে জানা গিয়েছে। মৃতের নাম অনিমা মণ্ডল। শর্টসার্কিট থেকে আগুন বলে প্রাথমিকভাবে অনুমান। নতুন কেনা পাখা থেকে আগুন ছড়ায় বলে জানা গিয়েছে। রক্ষণাবেক্ষণে গাফিলতি কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

৩ বছর আগের স্মৃতি ফিরল মুর্শিদাবাদ মেডিক্যালে। ২০১৬-র ২৭ অগাস্ট আগুন লেগেছিল মুর্শিদাবাদ মেডিক্যালে। কিন্তু আগুনে নয়, সেই সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল হাসপাতালের এক সহায়িকা এবং এক রোগীর আত্মীয়ের। দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছিল একটি শিশুরও। সেই সময় একটি তালা বন্ধ ঘর থেকে আগুন ছড়িয়েছিল।

কিন্তু বুধবারের আগুন ছড়ায় নতুন কেনা পাখা থেকে। শর্টসার্কিট থেকে আগুন বলে প্রাথমিকভাবে অনুমান। হাসপাতালে বর্হিবিভাগের ৪ তলায় ধোঁয়া থেকে আতঙ্ক ছড়ায়। হাসপাতালে থাকা রোগীর আত্মীয়রা রোগীদের বেরহ করতে ছুটে যান। অন্য যাঁরা ওইভবনের বিভিন্ন তলায় ছিলেন, তাঁরাও তাড়াতাড়ি বেরোতে যান। সেই সময় আহত হন ত্রিশজনের বেশি।

গত বছরের নভেম্বরেও আগুন আতঙ্ক ছড়িয়েছিল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+