বোসপুকুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোতলা বাড়ি, হাওড়ায় ট্রান্সফর্মায় বিস্ফোরণ

কলকাতা, ২৪ সেপ্টেম্বর : কসবার বোসপুকুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। এই বাড়িতেই চলত ধূপের কারখানা। শনিবার আচমকাই আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি বাড়িতেও। পাঁচ ঘণ্টায় চেষ্টায় দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। একই দিনে আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাওড়ার রামরাজাতলায় ট্রান্সফর্মা ফেটে আগুন ছড়িয়ে পড়ে।

এদিন সকালে হঠাৎ দাউদাউ আগুন গ্রাস করে নেয় বোসপুকুরের একটি দোতলা বাড়ি। খুব দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িতে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। খবর দেওয়া হয় দমকলে। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকল কর্মী, পুলিশের নিরন্তর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগান। একটির বেশি বাড়িতে আগুন ছড়াতে দেননি দমকল কর্মীরা।

বোসপুকুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোতলা বাড়ি, হাওড়ায় ট্রান্সফর্মায় বিস্ফোরণ

এলাকায় পাশাপাশি বাড়ি। খুব ঘিঞ্জি এলাকা। তার মধ্যে কী করে এত বড় একটা ধূপের কারখানা চালানো হচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে। এ ব্যাপারে আগেই সজাগ হওয়া উচিত ছিল বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা। দমকল ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই বাড়িতে ধূপ তৈরি হওয়ায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। সেই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিনর্বাপণেরও কোনও ব্যবস্থা ছিল না। দমকলের তরফ থেকে এই মর্মে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এক আধিকারিক।

দমকল ও পুলিশ আলাদা আলাদা মামলা করে তদন্ত শুরু করেছে। আগুন লাগার কারণ জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। এদিকে হাওড়ার রামরাজাতলায় বিদ্যুতের ট্রান্সফর্মা ফেটে বিস্ফোরণ ঘটে। ভয়াবহ আগুনে জ্বলতে থাকে ট্রান্সফর্মা। দমকলের দু'টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রান্সফর্মা বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় এলকাবাসী রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+