হাওড়ায় বাজির আগুনে পুড়ে ছাই গুদাম

হাওড়া, ১২ নভেম্বর : দীপাবলীর রাতে আগুন লেগে পুড়ে ছারখার হয়ে গিয়েছে হাওড়ার লিলুয়া এলাকার অগ্রসেন স্ট্রিটের একটি গুদাম। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮-৯টি ইঞ্জিন।

আগুনের প্রভাব এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে রাত কেটে যায়। আপাতত নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

হাওড়ায় বাজির আগুনে পুড়ে ছাই গুদাম

দমকলের তরফে জানা গিয়েছে, সম্ভবত বাজির আগুন থেকেই গুদামে অগ্নিসংযোগ হয়েছে। আর গুদামে প্রচুর দাহ্য বস্তুও মজুদ ছিল।

পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ১২টার পরে ওই গুদামে আগুন লাগে। খবর পেয়েই বেলুড়, বালি ইত্যাদি জায়গা থেকে দমকলের ইঞ্জিন পৌঁছে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+