বিবেক মেলায় বিধ্বংসী আগুন, ভস্মীভূত ১০ টি দোকান
মঙ্গলবার গভীর রাতে আগুনের রোষানলে ক্ষতিগ্রস্ত কেষ্টপুরের জোরখানা খেলার মাঠে বিবেক মেলা। আগুনে ভস্মীভূত ১০ টির ও বেশি দোকান।

দমকল সূত্রের খবর, মঙ্গলবার রাত সাড়ে বারোটা- একটা নাগাদ স্থানীয় বাসিন্দারা হটাৎই দেখতে পান মেলার অস্থায়ী একটি স্থলে আগুন লেগে গেছে, এবং সেখান থেকে আগুন আশপাশের স্টল গুলোতে ছড়াচ্ছে। যেহেতু প্লাস্টিক ত্রিপল দিয়ে তৈরি ওই স্টল তাই দ্রুত আগুন ছড়াতে থাকে।
জানা গিয়েছে, আশেপাশে অনেক বাড়ি আছে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় আবাসিকরা। দমকলে খবর দিলে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘণ্টা খানেকেরর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ১০ টির মতো দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও কেষ্টপুর থানার পুলিশ।উল্লেখ্য, কেষ্টপুরের জোরখানা খেলার মাঠে গত ১০ তারিখ থেকে শুরু হয়েছিল বিবেক মেলা। আরও বেশ কয়েক দিন এই মেলা চলার কথা ছিল।












Click it and Unblock the Notifications