বিধ্বংসী আগুন হাওড়া শিবপুরের ফোর্ট উইলিয়াম জুটমিলে
আগুন লাগে জুটমিলের ডিজেল রুমে। সেই আগুন নিমেষেই ছড়িয়ে পড়ে কারখানায়। পাট-সহ বহু দাহ্য পদার্থ মজুত থাকায় দাউ দাউ আগুনের গ্রাসে চলে যায় জুটমিলের গোটা স্টোররুম।
কলকাতা, ৮ ডিসেম্বর : বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল হাওড়ার শিবপুরের ফোর্ট উইলিয়াম জুটমিলের একাংশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ন'টা নাগাদ আগুন লাগে জুটমিলের ডিজেল রুমে। সেই আগুন নিমেষেই ছড়িয়ে পড়ে কারখানায়।
পাট-সহ বহু দাহ্য পদার্থ মজুত থাকায় দাউ দাউ আগুনের গ্রাসে চলে যায় জুটমিলের গোটা স্টোররুম। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। আরও ইঞ্জিন পাঠানো হচ্ছে হাওড়া থেকে।

হাওড়া ফোরশের রোডের ধারে এই জুটমিল সামনেই গঙ্গা হওয়ায় জলের জোগান পেতে কোনও সমস্যা হয়নি দমকল কর্মীদের। খুব তাড়াতাড়ি দমকল পৌঁছে যাওয়ায় আর জলের জোগান মজুত থাকায় আগুন অ্যারেস্ট করা গিয়েছে খুব সহজেই। দমকল ও পুলিশ সূত্র জানা গিয়েছে কোনও হতাহতের খবর নেই। যখন আগুন লাগে তখন মর্নিং শিফটের কাজ শেষ করে ডে শিফটের কাজ শুরু হচ্ছিল।
সেইসময়ই কারখানার কর্মীরা দেখেন ডিজল রুম থেকে ধোঁয়া বের হতে। সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেওয়া হয়। কর্মীরও হাত লাগান আগুন নেভাতে। বালতি করে জল ছিটিয়ে আগুন প্রশমিত করার চেষ্টা চালানো হয়। আগুন ছড়িয়ে পড়ে স্টোর রুমে। অদ্যাবধি পরেই দমকল এসে পড়ায় আগুন খুব বেশি এলাকায় ছড়িয়ে পড়তে পারেনি। স্টোর রুমের একাংশ ক্ষতি হয়েছে।
কী কারণে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক তদন্তে মনে করছেন দমকল আধিকারিকরা। কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications