Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আড়াই ঘণ্টা ধরে দাউ দাউ করে জ্বলছে হাওড়ার প্লাস্টিকের কারখানা, আগুন নেভাতে হিমশিম অবস্থা

Fire at Howrah: হাওড়ার সাঁকরাইলের পলি পার্ক এলাকায় একটি প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন।
ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল আধিকারিকরা। কিন্তু আগুনের তীব্রতা এতটাই যে পরিস্থিতি নিয়ন্ত্রনে হিমশিম খাচ্ছেন দমকল আধিকারিকরা। যা অবস্থা কলকাতা থেকেও দমকলের একাধিক ইঞ্জিন নিয়ে যাওয়া হচ্ছে।

প্রায় আড়াই ঘন্টা কেটে গিয়েছে। এখনও একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছে ওই কারখানায় (Fire at Howrah) । পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রনের বাইরে বলেই খবর। কীভাবে বিধ্বংসী এই আগুন তা এখনও স্পষ্ট নয়। তবে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। তবে এখন আগুন নেভানোটাই প্রাথমিক টার্গেট বলে দাবি।

fire howrah

ইতিমধ্যেই আগুন নেভানোর কাজে স্থানীয়রাও হাত লাগিয়েছে। খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে। ঘটনাস্থলে সাঁকরাইল থানার পুলিশ ও দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। কাউকে কাছাকাছি ঘেঁষতে দেওয়া হচ্ছে না। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

আতঙ্কে এলাকার মানুষজন। বিশেষ করে যে এলাকায় এই আগুন সেটি ইন্ডাস্ট্রিয়াল একটি পার্ক। আরও কারখানা আছে। তাতে যাতে কোনও ভাবে আগুন না ছড়িয়ে পড়ে সেদিকেও দমকলের তরফে বিশেষ নজর রাখা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, আজ শুক্রবার বিকেলে ওই প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। সেই সময় ওই কারখানায় বহু শ্রমিক কাজ করছিলেন। হঠাত করে ধোঁয়া বেরতে দেখলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রীতিমত প্রাণে বাঁচতে ছোটাছুটি শুরু করে দেন কর্মীরা। কার্যত কিছুক্ষনের মধ্যেই আগুন ভিংকর আকার নেয়।

দমকলের দাবি, কারখানার মধ্যে ব্যাপক পরিমানে দাহ্য পদার্থ রয়েছে। আর সেই কারণে আগুন এত ভয়াবহ আকার নিয়েছে। এর সঙ্গে বৃষ্টি এবং সঙ্গে প্রবল হাওয়া। ফলে আগুন আরও মারাত্মক আকার নিচ্ছে বলেও দাবি। যদিও কারখানার চারপাশ ঘিরে ফেলে জল দিচ্ছেন দমকল আধিকারিকরা। কিন্তু যেভাবে আগুন জ্বলছে তাতে আরও কয়েক ঘণ্টা আগুন নেভাতে লেগে যাবে বলে অনুমান।

অন্যদিকে স্থানীয় মানুষজনের দাবি, ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন। প্রথমে চারটি মাত্র আসে। যা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় মানুষজনের মধ্যে। যদিও স্থানীয় মানুষজনের এহেন অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে দমকল।

অন্যদিকে খড়দাতেও একটি বিস্কুটের গুদামে বিধ্বংসী আগুন লেগেছে বলে খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+