হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধ ৬ জন
হলদিয়া পেট্রাকেম এর ন্যাপথা ইউনিটে আগুন। জানা গিয়েছে , আগুন লাগে ন্যাপথা ইউনিটের অপারেশন সেকশনে। খবর পেতেই দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয় । বেশ কয়েক জন আহত হয়েছেন বলে আশঙ্কা।
হলদিয়া পেট্রাকেম এর ন্যাপথা ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে। জানা গিয়েছে , আগুন লাগে হলদিয়া পেট্রোকেমের ন্যাপথা ইউনিটের অপারেশন সেকশনে। খবর পেতেই দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয় । বেশ কয়েক জন আহত হয়েছেন বলে আশঙ্কা। জানা গিয়েছে, অন্তত ৬ জন অগ্নিদগ্ধ হয়েছেন।

এই মুহূর্তে আগুন নেভানোর কাজে এবং ভিতরে আটকে পড়া লোকজনকে উদ্ধার করার চেষ্টা করছে দমকল বাহিনী। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ আসে ভিতরে আছে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ । আগুন যাতে আশেপাশে ছডিয়ে না পরে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ ও দমকল দমকলের ৪ টি ইঞ্জিন ঘটনাস্থলে। ভয়াবহ আগুন নেভানোর জন্য আরও ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
তবে পরবর্তীকালে বহু চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন লাগার ঘটনাতে ১৩ জন আহত হয়েছেন । এদের মধ্যে 5 জন আশঙ্কা জনক। তাদের কলকাতা পাঠানো হয়েছে । বলেন শুভেন্দু অধিকারী । মুখ্যমন্ত্রীর নির্দেশ মত গ্রিন করিডর করে আহতদের হলদিয়া থেকে কলকাতা পাঠানো হয় বলে জানিয়েছেন তিনি। কী কারণে এই ঘটনা, কি কারণে আগুন লাগে , কোন ত্রুটি আছে কি না তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পার্থ ঘোষ ।












Click it and Unblock the Notifications