জলপাইগুড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড
গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটল জলপাইগুড়িতে। অগ্নিকাণ্ডে ঘটনায় আল্পনা চক্রবর্তী নামে এক মহিলার বাড়ির সর্বস্ব পুড়ে যায়।
গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটল জলপাইগুড়িতে। অগ্নিকাণ্ডে ঘটনায় আল্পনা চক্রবর্তী নামে এক মহিলার বাড়ির সর্বস্ব পুড়ে যায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে বাইরে থেকে জল আনতে গিয়েছিলেন আল্পনা চক্রবর্তী নামে ওই মহিলা। ঘরে ঢুকেই তিনি দেখতে পান যে গ্যাসের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে গ্যাস সিলিন্ডারটি ফেটে গিয়ে গোটা ঘরে আগুন ধরে যায় বলে জানিয়েছেন বাড়ির মালকিন। কোনও মতে তিনি প্রাণে রক্ষা পান।
খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় কাউন্সিলর সঙ্গীতা ব্যানার্জির কথায়, বাড়ির মালকিনের আর্থিক সঙ্গতী নেই। পুড়ে যাওয়া বাড়ি নতুন করে তৈরি করে দিতে স্থানীয় প্রশাসন ওই মহিলার পাশে দাঁড়াতে প্রস্তুত বলে জানিয়েছেন ওই কাউন্সিলর। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ও দমকল বিভাগের অফিসাররা।












Click it and Unblock the Notifications