সার্ভিস সেন্টারে আগুন, আনন্দপুরে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই কয়েক কোটি টাকার গাড়ি

সার্ভিস সেন্টারে আগুন, আনন্দপুরে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই কয়েক কোটি টাকার গাড়ি

ভরদুপুরে আনন্দপুরে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল কয়েক কোটি টাকার গাড়ি। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা। প্রায় সাড়ে তিন ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে কিভাবে আগুন লাগল এখনও তার কারণ স্পষ্ট নয়। তদন্তে পুলিশ ও দমকল। ঘটনাস্টলে রয়েছে দমকল মন্ত্রীও।

সার্ভিস সেন্টারে আগুন, আনন্দপুরে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই কয়েক কোটি টাকার গাড়ি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে তিনটে নাগাদ হঠাৎই আগুন লাগে আনন্দপুরে গাড়ির সার্ভিস সেন্টারে। কিছুক্ষণের মধ্যেই তা বিধ্বংসী আকার নেয়। ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে গাড়ি সহ গুরুত্বপূর্ণ নথি।আগুন লেগে কমপক্ষে ৩৫টি গাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৬ টি ইঞ্জিন। পরে আরও ৪টি ইঞ্জিন পৌঁছে মোট ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়ায় এলাকায় ঢেকে গিয়েছিল।

এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এবং তৃণমূলের সাংসদ মিমি চক্রবর্তী। পুলিশ জানিয়েছে, আরও ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+