রবীন্দ্রভারতীর ঘটনায় এফআইআর দায়ের বেলেঘাটা থানায়

রবীন্দ্রভারতীর ঘটনায় এফআইআর দায়ের বেলেঘাটা থানায়

রবীন্দ্রভারতীর ঘটনার পর এবার বাংলার সংস্কৃতি ও কৃষ্টিকে আঘাত করা এবং মনিষীদের অপমান করার অভিযোগে এফআইআর দায়ের হল বেলেঘাটা থানায়। সোমবার পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের তরফে এই এফআইআর দায়ের করা হয়।

রবীন্দ্রভারতীর ঘটনায় এফআইআর দায়ের বেলেঘাটা থানায়

এদিন এফআইআর দায়েরের পর পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সম্পাদক মইদুল ইসলাম জানান, বর্তমান সময়কালে দায়িত্বশীল শিক্ষক সংগঠন হিসাবে আমাদের দায়িত্ব সমাজ ও তার সংস্কৃতি এবং কৃষ্টিকে রক্ষা করা। কারন শিক্ষকরাই সমাজ গড়ার কারিগর। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি গত কয়েকমাস ধরে নিজেকে আধুনিক সংস্কৃতির রুপকার বলে দাবী করা রোদ্দুর রায় তার লেখা অথবা গানের মাধ্যমে সোস্যাল মিডিয়াতে এবং বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ্যে বাংলার সংস্কৃতি ও কৃষ্টিকে কলুষিত করে সমাজ ও দ্বাত্র-যৌবনকে এবং আগামি প্রজন্মকে অপসংস্কৃতি ও অন্ধকারের দিকে পরিকল্পিতভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। যা আগামি প্রজন্মকে ক্ষতি করছে এবং করবে বলে আমরা মনে করি। একজন শিক্ষক, সমাজকর্মী ও অভিভাবক হিসাবে আমরা আজ আতঙ্কিত এই অপসংস্কৃতি আমদানীকারীদের না আটকানো গেলে ভবিষ্যত প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও জানান, রােদুর রায়ের অবশ্যই বাক স্বাধীনতা থাকবে তার মানে এই নয় তার গান/কবিতাতে অশ্লীল শব্দ ব্যবহার করে প্রকাশ্যে সেই অপসংস্কৃতির বিষ দ্বড়াবে। এমনকি বাংলাকে যে সকল মনীষী বিশ্বের দরবারে তুলে ধরেছেন শ্রেষ্ট হিসাবে সেই সকল মণিষীদের (কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি নজরুল ইসলাম সহ অনেককেই) নামে তারা গালিগালাজ ব্যাবহার করছেন তার। আধুনিকতার ছোঁয়া নামক সৃষ্টিতে। ফলে আজ বাংলার সংস্কৃতি ও বাঙালীর গর্বের মৃত্যু ঘটছে। বিশ্বের দরবারে বাংলাকে কলুষিত করছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে। ফলস্বরূপ বসন্ত উৎসবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের আচরণ বাংলা ভখা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোড ক্যাম্পাসে দোল উৎসবে কিছু বিতর্কিত ছবি ঘিরে সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলিতে দেখা গিয়েছে, শাড়ি পরা কিছু মহিলার খোলা পিঠে আবির দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গান বিকৃত করে অশ্লীল শব্দ লেখা রয়েছে। অশ্লীল শব্দ লেখা রয়েছে কয়েকজন যুবকের বুকেও। সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই সব ছবি নিয়ে শুরু হয় তুমুল হইচই। ঘটনায় যে বিকৃত গায়কের গান নিয়ে হইচই হয় তিনিই হলেন রোদ্দুর রায়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত ৫ ছাত্র ছাত্রী র বিরুদ্ধে সিঁথি থানায় লিখিত অভিযোগ জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার ওই বিকৃত গায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+