টিকরির প্রতিবাদস্থানে গণধর্ষিত বাংলার মেয়ে, মৃত্যু কোভিডে, ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের
টিকরির প্রতিবাদস্থানে গণধর্ষিত বাংলার মেয়ে
টিকরি সীমান্তে কৃষক আন্দোলনে যোগ দেওয়া এক ২৬ বছরের মহিলাকে ছ’জন মিলে গণধর্ষণ করার অভিযোগ উঠল। ওই মহিলা গত ৩০ এপ্রিল কোভিড–১৯–এ আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। হরিয়ানা পুলিশ ৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

গণধর্ষণ মহিলাকে
পুলিশ জানিয়েছে, ওই মহিলা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং তিনি ও আরও এক মহিলা কিষাণ সোশ্যাল আর্মির ৬ জনের সঙ্গে এই সীমান্তে এসেছিলেন এপ্রিলে। দ্বিতীয় মহিলার সঙ্গে তাঁর বাংলায় এক জনসভায় পরিচয় হয়েছিল। সীমান্তে আসার একদিন পর ওই মহিলার কোভিড উপসর্গ দেখা দেয় এবং তাঁর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ২৬ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যায় মৃত মহিলার বাবা এক সাংবাদিক বৈঠকে জানান যে তাঁর মেয়েকে ধর্ষণ করা হয়েছে তা তিনি ২৯ এপ্রিল ঝাঁঝরের হাসপাতালে মেয়ের সঙ্গে দেখা করতে এসে জানতে পারেন।

টিকরিতে যাওয়ার সময় যৌন হেনস্থা
মৃত মহিলার বাবা বলেন, 'সে আমাকে জানিয়েছে যে তাকে হেনস্থা করা হয়েছে এবং টিকরিতে যাওয়ার সময় তাকে ধর্ষণ করা হয়। ট্রেনে অভিযুক্তদের মধ্যে একজন তার হাত চেপে ধরে এবং জোর করে চুমু খায়। টিকরিতে আসার পর আমার মেয়ে কিষাণ সোশ্যাল আর্মির শিবিরে থাকত, সেখানে তারই সঙ্গে থাকা ২ জন ধর্ষণ করে। আমার মেয়ে জানিয়েছে তাকে ব্ল্যাকমেইল করত তারা।' পুলিশ ইতিমধ্যে অনিল মালিক ও অনুপ সিং নামে দু'জনকে চিহ্নিত করেছে। বাহাদুরগড় সিটি পুলিশ থানার এসএইচও বিজয় কুমার বলেন, 'আমরা একাধিক আইপিসি ধারায় এফআইআর দায়ের করেছি, যার মধ্যে ৩৭৬-ডি (গণধর্ষণ) রয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। তদন্তের জন্য আমি ও বাহাদুরগড়ের ডিসিপিকে নিয়ে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে।'

৬ জনের বিরুদ্ধে অভিযোগ
আক্রান্ত মহিলার বাবা বলেন, 'আমি মালিক ও সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। কিন্তু পুলিশ আরও চারজনের নাম এতে যোগ করেছে। তাদের মধ্যে দু'জন মহিলাও রয়েছে যারা আমায় এখানে আসার পর থেকে সাহায্য করছে। আমি অভিযুক্তদের শাস্তি চাই কিন্তু নিরীহরা কোনোভাবে ভুক্তভোগী না হয়।' এসএইও যদিও বলেছেন, 'মহিলার বাবার অভিযোগে উল্লেখ রয়েছে যে তাঁর মেয়ে বাংলা ছাড়েন ছ'জনের সঙ্গে, তাই আমরা সকলের নামই যোগ করেছি এবং তদন্ত করছি যে এটা কোনও ষড়যন্ত্র কিনা। যদি কেউ নিরীহ হয় তবে সে তদন্ত থেকে রেহাই পাবে।'

ধর্ষণের বিষয়ে কিছুই জানত না কৃষক সংগঠন
সংযুক্ত কিষাণ মোর্চা সহ কৃষক নেতারা জানান যে ওই মহিলার মৃত্যুর আগে পর্যন্ত তাঁরা এই ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না। স্বরাজ ইন্ডিয়ার প্রধান যোগেন্দ্র যাদব, যিনি কৃষক আন্দোলনের সঙ্গে রয়েছেন, তিনি সোমবার সাংবাদিক সম্মেলনে বলেন, '২৪ এপ্রিল প্রথম মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ হয়। যেখানে আক্রান্তের বাবা আমায় তাঁর মেয়ের শারীরিক অবস্থার সম্পর্কে অবগত করেন। ওই মহিলা যেহেতু বাংলার বাসিন্দা তাই আমি আমার স্ত্রীকে তাঁর সঙ্গে বাংলায় কথা বলতে বলি। সেই সময় মহিলা জানিয়েছিলেন যে তিনি সমস্যায় রয়েছেন তবে পরিস্থিতির বিষয়ে তিনি কোনও ইঙ্গিত দেননি। তাঁর শারীরিক অবস্থার ভালো নয় দেখে তাঁকে পরের দিনই হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।' যাদব জানিয়েছেন যে পরের দিন মহিলার বাবা তাঁকে সতর্ক করে জানান যে 'তাঁর মেয়েকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে।' মহিলাকে ফোন করার সময় যাদব অনুভব করেন যে কেউ তাঁর কল শুনছে। যাদব জানিয়েছেন যে তিনি মহিলার সঙ্গে থাকা ২ জনকে ফোনের মধ্যেই ওই মহিলাকে নিয়ে কোথায় যাচ্ছে তা প্রশ্ন করে। এরাই এই ঘটনায় প্রধান অভিযুক্ত।

মহিলাকে নিয়ে গায়েব হয় দুই অভিযুক্ত
যাদব বলেন, 'ওই দুই ব্যক্তি দাবি করেন যে তারা ওই মহিলাকে নিয়ে আগ্রা পেরিয়ে পশ্চিমবঙ্গে নিয়ে যাচ্ছেন। কিন্তু আমি ওই মেয়েটিকে বাংলায় বলি তাঁর হোয়াটসঅ্যাপ লোকেশন আমায় পাঠাতে। আমি এরপর দেখি তারা হান্সিতে রয়েছে, আমি ফের মহিলার নম্বরে ফোন করে তাঁকে দিল্লিতে ফেরত নিয়ে আসার কথা বলি। ওরা তাই করে এবং যখনই ওরা মহিলাকে নিয়ে পৌঁছায় আমরা তাঁর জন্য হাসপাতালে বেডের ব্যবস্থা করে দিই। মহিলাকে যে যৌন হেনস্থা করা হয়েছে তা তাঁর শেষকৃত্যের পরই প্রকাশ্যে আসে। তাঁর বাবা আমাদের জানান।'
যাদব বলেন, 'যদি ওই অভিযুক্তরা মহিলাকে না ফেরাতো তবে আমরা পুলিশকে জানাতাম। কিন্তু যেহেতু তারা আমাদের নির্দেশ মেনেছে আমরা ভাবলাম মহিলাকে কেন ও কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়ে পরে তদন্ত করব।' মৃত মহিলার বাবা জানিয়েছেন যে এনআরসি সহ বিভিন্ন ইস্যুতে তিনি এই আন্দোলনে সামিল হয়েছিলেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications