করোনার মহামারীতে বলিউড তারকার হারাকিরি! এফআইআর দায়ের হল অবশেষে
বলিউড তারকার চরম দায়িত্বজ্ঞানহীনতার মাশুল দিতে হচ্ছে রাষ্ট্রপতি ভবনকেও। রাষ্ট্রপতিকেও করোনা ভাইরাসের পরীক্ষা দিতে হবে।
বলিউড তারকার চরম দায়িত্বজ্ঞানহীনতার মাশুল দিতে হচ্ছে রাষ্ট্রপতি ভবনকেও। রাষ্ট্রপতিকেও করোনা ভাইরাসের পরীক্ষা দিতে হবে। এই পরিস্থিতিতে বলিউডি গায়িকা কনিকা কাপুরের বিরুদ্ধে এইআইআর দায়ের করা হল। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে বিদেশ থেকে ফিরে লখনউয়ে পার্টি দেওয়ার জন্য।

গায়িকা কনিকা কাপুরের ডাকা সেই পার্টিতে উপস্থিত ছিলেন দেশের নানা স্তরের রাজনৈতিক ব্যক্তিত্ব। সেই কারণেই বসুন্ধরা রাজে ও তাঁর সাংসদ-পুত্র দুষ্মন্ত সিং স্বেচ্ছা কোয়ারান্টিনে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর সাংসদ দুষ্মন্ত সিং গিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে। ফলে করোনা-সংক্রমণের ভীতি পৌঁছে যায় রাষ্ট্রপতির দরবারেও!
উল্লেখ্য, চরম দায়িত্বজ্ঞানহীনের মতো লন্ডন থেকে ফিরে লখনউতে পার্টি করেছেন কনিকা কাপুর। সেই পার্টিতে আবার ডেকেছেন রাজনীতিক-আমলাদের। পার্টিতে ছিলেন বসুন্ধরা রাজে, সিদ্ধার্থনাথ সিং প্রমুখ। ১০ দিন আগে কনিকা কাপুর লন্ডন থেকে ফেরেন। কিন্তু লন্ডন থেকে ফেরার কথা বেমালুম গোপন করে যান তিনি।
দিন চারেক আগে তাঁর সর্দি-কাশি-জ্বরের উপসর্গ দেখা যায়। চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি পরীক্ষা করান। পরীক্ষায় করোনা ভাইরাস পজিটিভ আসে তাঁর। তিনি ও তাঁর গোটা পরিবার কোয়ারান্টিনে আছেন। লখনউয়ের কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications