বিপাকে বাবুল! এবার পুলিশের দ্বারস্থ ২ সিভিক ভলেন্টিয়ার
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অপমান করেছেন , এমন অভিযোগ নিয়ে কিছুদিন আগেই আসানসোল দক্ষিণ থানায় সাংসদ তথা কেন্দ্রিয় মন্ত্রী বাবুল সুপ্রিয়োর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অপমান করেছেন , এমন অভিযোগ নিয়ে কিছুদিন আগেই আসানসোল দক্ষিণ থানায় সাংসদ তথা কেন্দ্রিয় মন্ত্রী বাবুল সুপ্রিয়োর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস। আর এবার বর্ধমানের শক্তিগড় থানায় বাবুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

এই দেখুন, মাননীয় অভিষেক ব্যানার্জী, অর্থাৎ যাঁকে মানুষ 'পিসির ভাইপো' বলে জানেন, তিনি যাবেন বলে দুঘন্টা আগে থেকে পুলিশ ও সিভিক ভলান্টিয়ার জাতীয় সড়কের দুধারে (শক্তিগড়ে)দড়ি দিয়ে ব্যারিকেড করছে😡পড়বি তো পর আমার সামনে😀দড়ি খুলে দিয়েছি বন্ধুগণ•সময় এলে প___ pic.twitter.com/SU3DWDuocl
— Chowkidar Babul Supriyo (@SuPriyoBabul) March 18, 2019
উল্লেখ্য, কিছুদিন আগে বাবুল সুপ্রিয়ো একটি টুইট ভিডিও প্রকাশ করে জানান 'এই দেখুন, মাননীয় অভিষেক ব্যানার্জী, অর্থাৎ যাঁকে মানুষ 'পিসির ভাইপো' বলে জানেন, তিনি যাবেন বলে দুঘন্টা আগে থেকে পুলিশ ও সিভিক ভলান্টিয়ার জাতীয় সড়কের দুধারে (শক্তিগড়ে)দড়ি দিয়ে ব্যারিকেড করছে। পড়বি তো পর আমার সামনে। দড়ি খুলে দিয়েছি ..' এরপরই বাবুলের নামে দায়ের হয় মামলা।












Click it and Unblock the Notifications