অ্যাম্বুল্যান্স কান্ডে কৃষ্ণনগরে দিলীপ ঘোষের নামে এফআইআর দায়ের
অ্যাম্বুল্যান্স কান্ডে কৃষ্ণনগরে দিলীপ ঘোষের নামে এফআইআর দায়ের
অ্যাম্বুল্যান্স কান্ডে এবার কৃষ্ণনগর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। সোমবার কৃষ্ণনগরে নাগরিকত্ব আইনের সমর্থনে একটি সভা চলার সময় সেই রাস্তায় এসে যায় একটি অ্যাম্বুল্যান্স। তাতে একজন প্রসূতি ছিলেন বলেও জানা গিয়েছে।

নদিয়া জেলার ধুবুলিয়া এলাকার মঞ্জিরা বিবিকে নিয়ে সেটা যাচ্ছিল কৃষ্ণনগর জেলা হাসপাতালে। সভার জন্য রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। মঞ্চ থেকে অ্যাম্বুল্যান্স দেখলেও এই অ্যাম্বুল্যান্সের জন্য রাস্তা করে না দিয়ে সেটি অন্য দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন দিলীপ ঘোষ।
এই বিষয় ও ভিডিও সোশাল মিডিয়া তে ভাইরাল হয়ে যায়। তা নিয়ে নিন্দার ঝড় ওঠে দিলীপ ঘোষের বিরুদ্ধে। যদিও দিলীপ ঘোষ দাবি করেন যে একটি ফাঁকা অ্যাম্বুল্যান্স পাঠানো হয় তাদের সভা বানচাল করার জন্য। পরে দিলীপ ঘোষ বলেন যে এই রাজ্যে অ্যাম্বুল্যান্স করে অনেক সময় বেআইনি অস্ত্র বোমা পাচার করা হয়।












Click it and Unblock the Notifications