সন্দেশখালিতে বিজেপি নেতাদের নামে এফআইআর, কেস ডায়েরি চাইল কলকাতা হাইকোর্ট

সন্দেশখালি পুলিশ সুপারের অফিসের সামনে ১৩ ফেব্রুয়ারি বিজেপির বিক্ষোভ সভা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে গোলমাল বাধে। ২৩ জন বিজেপি জেলা নেতা সহ ৪০০ জনকে অভিযুক্ত করে এফআইআর করেছে পুলিশ।

সেই এফআইআর - এ খুনের চেষ্টা সহ একগুচ্ছ কঠোর ধারা দেওয়া হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা করা হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলার শুনানি চলছে।

Calcutta High Court

সেই মামলায় রিপোর্ট সহ কেস ডায়েরি তলব করল হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, আগামী সোমবার ফের এই মামলার শুনানি। সেই দিন রাজ্যকে কেস ডায়েরি জমা দিতে হবে। সেই দিনের গোটা ঘটনার রিপোর্ট দিতে হবে পুলিশকে।

শুধু তাই নয়, ঘটনাস্থলের সিসিটিভি সংরক্ষণ করতে হবে। ২৩ জনকে এফআইআর - এ অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আর কত মামলা আছে? তার হিসেব আগামী শুনানিতে দিতে হবে পুলিশকে। মামলাকারীদের অভিযোগ, আগাম জানিয়ে ওই বিক্ষোভ সভা করা হয়। পুলিশ এফআইআরের সঙ্গেই ৪০০ জনকে নতুন করে জড়িয়ে দেওয়ার জায়গা করে রেখেছে। যা সম্পূর্ণ বেআইনি।

মামলাকারীদের আরও দাবি, তাদের বিক্ষোভের দিন গোলমাল করতে পারে তৃণমূল৷ সেটা পুলিশ সুপারকে আগেই চিঠি দেওয়া হয়েছিল। তাদের আশঙ্কার কথা জানানো হয়েছিল। অভিযোগ, সেদিন সেই বিক্ষোভে আশপাশের এলাকার বাড়ির ছাদ থেকে ঢিল, পাথর ছোড়া হয়। কিন্তু তাদের বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করেনি। বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে কেবল এফআইআর করা হয়েছে।

সন্দেশখালি কাণ্ড এবারের ভোটে অত্যন্ত প্রাসঙ্গিক। একের পর এক ঘটনা সামনে আসছে। তার মধ্যে এই মামলা। পুলিশের ভূমিকা নিয়ে বার বার প্রশ্ন তুলছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+