Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কালিয়াগঞ্জের ASI-গুলি চালিয়েছে, থানায় অভিযোগ দায়ের পরিবারের

কালিয়াগঞ্জের রাধিকাপুরে গুলি চালিয়েছিলেন এএসআই মোয়াজ্জেম হোসেন। থানায় অভিযোগ দায়ের করল মৃত যুবকের পরিবার। মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করা হয়।

এদিকে আজ থেকেই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। গত বুধবার কালিয়াগঞ্জের রাধিকাপুরে বিজেপি পঞ্চায়েত সদস্য বিষ্ণু বর্মনের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। সেখানেই গুলি চালানোর ঘটনা ঘটে। পুলিশের গুলিতে বিষ্ণু বর্মনের ভাইপো মৃত্যুঞ্জয় বর্মণের মৃত্যু হয়। ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল পরিবার।

কালিয়াগঞ্জের ASI-গুলি চালিয়েছে
Photo Credit: প্রতীকী ছবি

অন্যদিকে কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে যুবকের মৃত্যুর ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা গ্রহণ করেছে হাইকোর্ট। পুলিশের গুলিতে বিজেপি নেতার ভাই মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু হয়েছে অভিযোগ জানিয়ে আদালতে মামলা দায়েরে অনুমতি চেয়েছিলেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস।

কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে ঘটনার তদন্তের আর্জি জানানো হয়েছিল সেই মামলায়। প্রধান বিচারপতির বেঞ্চ সেই মামলা করার অনুমতি দিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনার িসবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করার কথা বলেছিলেন। তারপরেই বিজেপি নেতা এবং আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস মামলার দােয়রের অনুমতি চেয়ে আবেদন করেন।

এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। তবে পরিবারের লোকেরা বারবার সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন। তাঁরা অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রীর কারণেই এই ঘটনা ঘটেছে। প্রসঙ্গত উল্লেখ্য নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরেউ উত্তপ্ত ছিল কালিয়াগঞ্জ। থানায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। তারপরেই পুলিশকে তীব্র ভর্ৎসনা করে থানায় যাঁরা আগুন ধরিয়েছিলেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরেই রাতে কালিয়াগঞ্জের রাধিকা পুরে বিজেপির পঞ্চায়েত সদস্য বিষ্ণু বর্মনের বাড়িতে হানা দেন পুলিশ। তাঁকে না পেয়ে সদ্য বিবাহিত মেয়ে জামাইকে গ্রেফতার করে নিয়ে যেতে চায়। তাতে বাধা দিয়েছিলেন মৃত্যুঞ্জয় বর্মন। তারপরেই তাঁকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ। রাতেই তার দেহ নিয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়। খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে উত্তেজনা ছড়ায় রাধিকাপুরে। বিজেপি সাংসদ দেবশ্রী রায় চৌধুরী দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।

পরিস্থিতি সামাল দিতে রাধিকাপুরে ১৪৪ ধারা জারি করা হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। সেই সঙ্গে পুলিশ ক্যাম্প বসিয়ে শুরু হয় নাকা চেকিং। কালিয়াগঞ্জের অশান্তির ঘটনার নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে চক্রান্ত করে বিহার থেকে লোক নিয়ে এসে রাজ্যে অশান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+