হাসপাতাল থেকে কাটা আঙুল উধাও, থানায় গেল রোগীর পরিবার
হাসপাতালে আঙুর চুরি। আজব কাণ্ড শহরের একটি বেসরকারি হাসপাতালে। আঙুল না পেেয় শেষে থানায় দৌড়লেন রোগীর পরিবার। বুধবার দুপুরে হাওড়ার ফরশোর রোডে বাইক দুর্ঘটনায় আহত হয়েছিলেন হাওড়ার বাসিন্দা নীলোৎপল
হাসপাতালে আঙুল চুরি। আজব কাণ্ড শহরের একটি বেসরকারি হাসপাতালে। আঙুল না পেেয় শেষে থানায় দৌড়লেন রোগীর পরিবার। বুধবার দুপুরে হাওড়ার ফরশোর রোডে বাইক দুর্ঘটনায় আহত হয়েছিলেন হাওড়ার বাসিন্দা নীলোৎপল চক্রবর্তী(৩৫)। পেশায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার নীলোৎপলের বাঁ হাতের মধ্যমাটি কেটে পড়ে গিয়েছিল। সেই কাটা আঙুল নিয়ে সঙ্গে সঙ্গে শহরের একটি নামী বেসরকারি হাসপাতালে ছুটে যান তিনি ও পরিবারের লোকেরা। সেখানকার এক প্লাস্টিক সার্জেন তাঁকে পরামর্শ দেন, একবালপুরে ডায়মন্ড হারবার রোডের একটি বেসরকারি হাসপাতালে যেতে। চিকিৎসক নিজে ওই হাসপাতালের সঙ্গে যুক্ত। কাটা আঙুল বরফের বাক্সে মুড়ে কলকাতার সেই নামী হাসপাতােল ভর্তি হয়ে যান তিনি।

কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার পরেই চিকিৎসক জানান তিনি খুব ক্লান্ত তাই বৃহস্পতিবার অস্ত্রোপচার করবেন। দুর্ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আঙুল জুড়লেই হল। তাই পরের দিন আঙুল জোড়া যাবে বলে রোগী এবং তাঁর পরিবারকে জানান। বৃহস্পতিবার সকাল আটটায় অস্ত্রোপচারের আগেই রোগীর পরিবার জানতে পারেন নীলোৎপলের কাটা আঙুলটি খুঁজে পাওয়া যাচ্ছে না।
হাসপাতাল কর্তৃপক্ষকে বলার পর খোঁজ শুরু হয। সিসি ক্যামেরার ফুটেজ দেখার পরেও কোনও হদিশ মেলেনি কাটা আঙুলের। দুপুর ২টো পর্যন্ত আঙুলের খোঁজ না পাওয়ার পর চিকিৎসক জানিয়ে দেন, এর পর আঙুল পেলেও জোড়া যাবে না। তার পেরই রোগীর পরিবার আলিপুর থানায় যোগাযোগ করেন। ওই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন তাঁরা । অভিযোগ খতিয়ে দেখাছে পুলিস । প্রাথমিক তদন্তের পরেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।












Click it and Unblock the Notifications