সুড়ঙ্গের শেষে আলোর সন্ধান, শেখ শাহজাহান গ্রেফতারি সম্পর্কে মন্তব্য রাজ্যপাল বোসের
সুড়ঙ্গের শেষে আলোর সন্ধান পাওয়া গেল। শেখ শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার শেখ শাহজাহান গ্রেফতারির পর বক্তব্য রেখেছেন তিনি।
বাংলার একাধিক ইস্যুতে জোরালো বক্তব্য রেখে এসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গুন্ডারাজ নিয়ে তিনি যথেষ্ট কড়া মনোভাব রেখেছেন। তিনি রাজভবনে সাংবাদিক বৈঠক করেন। সেখান থেকে তিনি দুষ্কৃতীরাজ আজ সম্পর্কেও তীব্র মনোভাব প্রকাশ করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে মুম্বই থেকে ফিরেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, "আমি বলেছিলাম প্রত্যেক সুড়ঙ্গের শেষে আলো অপেক্ষা করে। এটাই হল গণতন্ত্র। আমরা অপেক্ষা করছিলাম। এটা প্রত্যেকের জন্যই একটি শিক্ষা। আশা করি বাংলায় আবার আইনশৃঙখলার সূর্যোদয় হবে। "
শেখ শাহজাহান গ্রেফতার হয়েছেন। এই ঘটনায় খুশি রাজ্যপাল। তিনি বলেন, "আমি খুশি ভালো, কিছু জিনিস হচ্ছে।" রাজ্যের সরকারকেও বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সন্দেশখালি ইস্যুতে শেখ শাহজাহান গ্রেফতার হতেই রীতিমতো বিস্ফোরক রাজ্যপাল সিভি আনন্দ বোস। গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই রাজভবনে সাংবাদিক বৈঠক করেন তিনি।
রাজ্যপাল বলেন, বাংলায় গুন্ডাগ্যাং আছে। তাদের বলছি দ্রুত আত্মসমর্পণ করুক। নইলে আইন নিজের পথে চলে আইন মোতাবেক ব্যবস্থা নেবে। আমি সতর্ক করছি, এই গুন্ডারা সারেন্ডার করুক। রাজ্যপাল বলেন, সন্দেশখালির মহিলারা উচ্ছ্বসিত। তাঁরা রাজভবনের পিস রুমে ফোন করেছেন।
সন্দেশখালিতে রাজ্যপালের যাওয়া নিয়ে শাসক দলের তরফে প্রশ্ন তোলা হয়েছিল। সেই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, সন্দেশখালিতে আমার যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। আমার ওখানে যাওয়া নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন, তাদের ধন্যবাদ। সমালোচনা ভালো। তা সে আত্মসমালোচনাই হোক বা অন্যের থেকে আসা সমালোচনা। আমি দুটোকেই ইতিবাচক হিসেবে দেখে থাকি।
তিনি আরও বলেন, শাহজাহানের গ্রেফতারে দেরি হয়েছে। কোনও কোনও জায়গায় ফাঁক রয়েছে। পরবর্তী সময়ে সব খতিয়ে দেখব। নির্বাচিত সরকারকে ডেডলাইন বেঁধে চাপ দেব না। আশা করি, তারা তাদের গণতান্ত্রিক দায়িত্ব পালন করবেন।












Click it and Unblock the Notifications