'কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজে নিন', ডিএ আন্দোলনকারীদের চরম হুঁশিয়ারি মমতার

ডিএ আন্দোলনকারীদের চরম হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনকি অতিরিক্ত ডিএ পেতে কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজে নেওয়ারও বার্তা তাঁর। আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন প্রশাসনিক প্রধান।

আর সেখান থেকেই কড়া ভাষায় ডিএ আন্দোলনকারীদের বার্তা তাঁর। পাশাপাশি তাঁকে যাতে না নরম ভাবে সেও বার্তা দেন মুখ্যমন্ত্রী। আর এরপরেই তাঁর মন্তব্য, ডিএ কোনও বাধ্যতামূলক নয়। এটা ঐচ্ছিক বিষয়। টাকা থাকলে ভালোবেসে নিশ্চয় দিতাম বলেও এদিন মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ডিএ আন্দোলনকারীদের চরম হুঁশিয়ারি মমতার

আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কড়া ভাষায় প্রশাসনিক প্রধানকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। নবান্ন থেকে ডিএ আন্দোলনকারীদের কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, অফিসের সময় দিনের পর দিন কাজ বন্ধ করে আন্দোলন চলছে। আর এতে সার্ভিস রুল ব্রেক হচ্ছে না প্রশ্ন প্রশাসনিক প্রধানের।

কেন্দ্র এখন কাজের নিরক্ষন করছে। আর তার ভিত্তিতে অনেকেরই কাজ চলছে। কিন্তু এরপরেও তিনি কাউকে বরখাস্ত করেননি বলে আন্দোলনকারীদের বার্তা। তবে তিনি দুর্বল নয় বলেও ফের একবার মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা। তাঁর কথায়, কেন্দ্রের এবং রাজ্যের আলাদা নিয়ম আছে। তবে কেন্দ্রিয় হারে ডিএ পেতে কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজে নেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর। তাঁর কথায়, কেন্দ্রীয় চাকরিতে বেতনও বেশি পাবেন এবং ডিএও।

শুধু তাই নয়, দিল্লিতে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পড়ে আছে। সেটা এনে দিলে তিন শতাংশ দিয়েছি আর তিন শতাংশ ডিএ দেওয়ার কথা বলেন মমতা। আর এই বিষয়ে একযোগে সিপিএম এবং বিজেপিকে আক্রমণ করেন তিনি। বলেন, শিক্ষকরা আগে ১ তারিখও বেতন পেত না। কিন্তু এখন এক তারিখেই বেতন এবং পেনশন পায় বলে এদিন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একই সঙ্গে হরিশ মুখার্জি রোডে ডিএ আন্দোলনকারীদের মিছিল নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, বিক্ষোভ করতে নিষেধ করা হচ্ছে না। কিন্তু ওটা গুরুত্বপূর্ণ একটা রাস্তা। ওয়ান ওয়ে থাকে। এসএসকেএমের রোগীরা যায়। আর সেখানেই রাজ্য সরকারি কর্মীদের একাংশ মিছিল নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে রাজ্যে ৩৬ হাজার চাকরি যাওয়া নিয়েও এদিন এডিএ আন্দোলনকারীদের দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ওদের আন্দোলনের জন্যেই এতগুলি লোকের চাকরি চলে গেল। রাতারাতি দু'লাখ মানুষ বেকার হয়ে গেল বলেও এদিন মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+