মমতার সরকারকে দরাজ সার্টিফিকেট নির্মলা সীতারমনের, বঙ্গ বিজেপির অস্ত্র ভোঁতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভূয়সী প্রশংসা করলেন নরেন্র্n মোদী ক্যাবিনেটের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভূয়সী প্রশংসা করলেন নরেন্র্n মোদী ক্যাবিনেটের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যে বাণিজ্য সংস্কারের অ্যাকশন প্ল্যান প্রকাশ করে সীতীরামন বলেন, বাংলার পারফরম্যান্স অভূতপূর্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার দারুন কাজ করেছে এই 'ইজ অফ ডুইং বিজনেস'-এ।

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাজে প্রশংসা

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাজে প্রশংসা

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পৌরহিত্যে ভিডি কনফারেন্সে একটি অনুষ্ঠান হয় ‘ইজ অফ ডুইং বিজনেস' নিয়ে। এই বৈঠকে ছিলেন বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েলও। বাণিজ্য সংস্কারের অ্যাকশন প্ল্যান প্রকাশের অনুষ্ঠানে নির্মলা সীতারামন জানান, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাজ সত্যিই প্রশংসার দাবি রাখে এই দফতরে।

বঙ্গে বিজেপি আক্রমণ ভোঁতা নির্মলার সার্টিফিকেটে

বঙ্গে বিজেপি আক্রমণ ভোঁতা নির্মলার সার্টিফিকেটে

‘ইজ অফ ডুইং বিজনেস'-এ পশ্চিমবঙ্গকে দরজা সার্টিফিকেট দেওয়ায় বঙ্গে বিজেপি তথা বিরোধীদের আক্রমণ ভোঁতা হয়ে যাবে। এতদিন রাজ্যের ব্যবসা ও শিল্পের পরিবেশ নিয়ে মমতার সরকারকে একহাত নিত বিরোধীরা। কেন্দ্রের বিজেপি সরকারের সার্টিফিকেট পাওয়ার পর আর মমতার সরকারের বিরুদ্ধে তোপ দাগতে পারবে না বাংলার বিরোধীরা।

পারফরম্যান্স দিয়ে বিরোধীদের মুখ বন্ধ মমতার

পারফরম্যান্স দিয়ে বিরোধীদের মুখ বন্ধ মমতার

মমতার সরকার ফের পারফরম্যান্স দিয়ে বিরোধীদের মুখ বন্ধ করে দিতে সমর্থ হল। মুখ্যমন্ত্রী মমতা বন্যোন্পাধ্যায় চিরকালই কথায় নয়, কাজে বিশ্বাসী। তিনি কাজ দিয়ে বিরোধীদের মুখ বন্ধ করে দিয়েছেন। তাঁর সরকার যে উন্নয়নের পক্ষে, শিল্পের পক্ষে, তা ফের প্রমাণিত হয়েছে কেন্দ্রের রিপোর্টেই।

পূর্ব ভারতে পশ্চিমবঙ্গ সবার আগে

পূর্ব ভারতে পশ্চিমবঙ্গ সবার আগে

কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছে, উত্তরভারতে ব্যবসা করার সুযোগের শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ, দক্ষিণ ভারতে শীর্ষে রয়েছে অন্ধ্রপ্রদেশ, পশ্চিম ভারতে মধ্যপ্রদেশ আর পূর্ব ভারতে পশ্চিমবঙ্গ। উত্তর-পূর্ব ভারতে শীর্ষে রয়েছে অসম। আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নিরীখে দিল্লি রয়েছে সবার আগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+