Bengal Budget 2023: রাজ্য বাজেটে তিন শতাংশ DA বাড়ানোর ঘোষণা অর্থমন্ত্রীর

গত কয়েকদিন ধরে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। ইতিমধ্যে পেনডাউন করেও প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু এরপরেও তাঁরা খুশি নন। কেন। কি বলছে সরকার?

সরকারি কর্মীদের জন্যে বড় ঘোষণা। রাজ্য বাজেটে ডিএ বাড়ানোর ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বকেয়া ডিএ নিয়ে গত কয়েকদিন ধরে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। এই অবস্থায় বড়সড় ঘোষণা রাজ্য সরকারের। এক ধাক্কায় তিন শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা সরকারের। আর এজন্যে ৩.৩৯.১৬২ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে বলেও এদিন ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

খুশি নয় সরকারি কর্মীরা

খুশি নয় সরকারি কর্মীরা

যদিও তিন শতাংশ ডিএ বৃদ্ধি মেনে নিতে পারছেন না রাজ্য সরকারি সংগঠনগুলি। তাঁদের দাবি, কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ'র ফারাক ব্যাপক। এমনকি ৩৯ শতাংশের কাছাকাছি ডিএ পাওনা রয়েছে। সেখানে দাঁড়িয়ে মাত্র তিন শতাংশ ডিএ বৃদ্ধি মেনে নিতে পারছেন না ইউনিয়নগুলি। আর তাই বকেয়া ডিএ'র দাবিতে যে আন্দোলন চলছে তা চলবে বলেই জানানো হয়েছে সংগঠনের তরফে। শুধু তাই নয়, এই ডিএ প্রত্যাখ্যান করা হচ্ছে বলেও এদিন জানিয়েছেন নেতৃত্ব। তবে আন্দোলনের কর্মসূচি তা ঠিক করতে বৈঠকে বসছেন ২৮ ইউনিয়ন।

৩ শতাংশ ডিএ দেবে রাজ্য সরকার

৩ শতাংশ ডিএ দেবে রাজ্য সরকার

অন্যদিকে এদিন বাজেট পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। যেখানে একাধিক ঘোষণা করেন তিনি। একাধিক ছাড়ের ঘোষণাও করেছেন এদিন করেন মন্ত্রী। আর এর মধ্যেই ডিএ ঘোষণা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। তিনি বলেন, অতিরিক্ত ৩ শতাংশ ডিএ দেবে রাজ্য সরকার। সরকারি কর্মচারিদের পাশাপাশি পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন। আগামী মার্চ মাস থেকেই নয়া এই ঘোষণা কার্যকর করা হবে বলেও এদিন ঘোষণা করেছেন। আর এতে কয়েক লাখ সরকারি এবং পেনশনভোগী এই ঘোষণার ফলে উপকৃত হবে বলেও এদিন জানানো হয়েছে রাজ্যের তরফে। শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরাও এর লাভ পাবেন বলেও এদিন জানানো হয়েছে।

ষষ্ঠ পে কমিশন অনুযায়ী সুবিধা পান

ষষ্ঠ পে কমিশন অনুযায়ী সুবিধা পান

আর এই ঘোষণার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান। শুধু তাই নয়, আর্থিক সীমিত ক্ষমতার মধ্যেও সকল মানুষের জন্যে এই বাজেট। কেন্দ্রের বঞ্চনার পরেই সকল সুবিধাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে বলেও এদিন জানান প্রশাসনিক প্রধান। তাঁর মতে, আর্থিক সুবিধা থাকার জন্যেও সরকারি কর্মীদের জন্যে যে ষষ্ঠ পে কমিশন তৈরি করা হয়। সেই অনুযায়ী সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। বাংলার সরকারি কর্মীরা বিদেশ ট্যুর করতে পারেন বলে এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় এই বাজেট এমপ্লোয়মেন্ট বাজেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+