‘এই বাংলা হোক সোনার চেয়ে খাঁটি’! মমতার লেখা কবিতায় বিধানসভা মাত অমিতের
‘এই বাংলা হোক সোনার চেয়ে খাঁটি’! মমতার লেখা কবিতায় বিধানসভা মাত অমিতের
এর আগে অনেকেই বাজেট বক্তৃতার একঘেয়েমি কাটাতে কবিতা বা শায়েরির শরণ নিয়েছেন। অনেক সময়ই অর্থমন্ত্রীরা বাজেট বক্তব্য পেশের সময় রবীন্দ্রনাথ বা তিরুভাল্লুভারের মতো কবিদের বিখ্যাত কোনও কবিতার অংশ পড়ে শুনিয়েছেন। মনমোহন সিং, প্রণব মুখোপাধ্যায় বা বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মতো একই পথে হাঁটলেন অমিত মিত্র।

পূর্বসূরিদের থেকে একটু বিশেষত্ব
তবে পূর্বসূরিদের থেকে একটু বিশেষত্ব রয়েছে অমিত মিত্রের বাজেট বক্তৃতায়। কেননা তিনি তাঁর বাজেট বক্তৃতায় উদ্ধৃত করলেন তাঁর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা। কোনও খ্যাতনামা কবি বা সাহিত্যিক নন, মমতার ‘কবিতা বিতান' থেকেই উদ্ধৃত করলেন একটা ছোট্ট অংশ।

‘সোনার বাংলা’ কবিতার অংশ
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট এটি। স্বভাবতই তাকে জনমুখী করে তোলার প্রয়াস ছিল তাঁর বাজেট প্রস্তাবে। তা করতে গিয়ে তিনি যেমন চমকে ভরা বাজেট করেছেন, তেমনই শেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘সোনার বাংলা' কবিতার একটা অংশ আবৃত্তি করে মাত করে দিয়েছেন।

বক্তৃতার শেষে অমিত মিত্র আবৃত্তি
বাজেট বক্তৃতার শেষে অমিত মিত্র আবৃত্তি করেন- ‘সভ্যতার এই পীঠস্থানে আমরা জ্বালাব দীপ/ নতুন করে বাংলায় জ্বলুক সভ্যতার প্রদীপ/ এই মাটিতেই গড়ব মোরা উন্নয়নের ঘাঁটি/ আমাদের এই বাংলা হোক সোনার চেয়ে খাঁটি।' এই আবৃত্তি শেষে দলের সদস্যরা তাঁর প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শ্রেষ্ঠ অর্থমন্ত্রীর তকমা দেন।

মমতার লেখা বই বেস্ট সেলার
এখানে উল্লেখ্য, এবার বইমেলাতেও মমতার লেখা বই বেস্ট সেলারের মর্যাদা পেয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা মোট ১৩টি বই প্রকাশ হয়েছিল বইমেলায়। তার মধ্যে সিএএ সম্পর্কিত বইটি বইমেলায় বেস্ট সেলার হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications