১০ বছরে বাংলার অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য! মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই বেড়েছে রাজ্যের জিডিপি, দাবি অমিত মিত্রের
গত ১০ বছরে বাংলার অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট সাফল্য এসেছে। এদিন বাজেট (west bengal budget 2021) পেশ করে এমনটাই দাবি করেছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র (amit mitra)। এদিন তিনি দাবি করেছেন, রাজ্যের জিডিপি (gdp) বেড়েছে প্
গত ১০ বছরে বাংলার অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট সাফল্য এসেছে। এদিন বাজেট (west bengal budget 2021) পেশ করে এমনটাই দাবি করেছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র (amit mitra)। এদিন তিনি দাবি করেছেন, রাজ্যের জিডিপি (gdp) বেড়েছে প্রায় ২.৯৪ শতাংশ।

১০ বছরে বাংলার আর্থিক ক্ষেত্রে সাফল্য
রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এদিন বলেছেন, গত ১০ বছরে বাংলার অর্থনৈতিক ক্ষেত্রে বড় সাফল্য এসেছে। ২০১০-২০১১ সালে যেখানে রাজ্যের গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট ছিল ৪,৬০, ৯৫৯ কোটি টাকা, সেখানে ২০১৯-২০২০ সালে তা প্রায় ২.৯৪ গুণ বেড়ে হয়েছে ১৩, ৫৪, ৫১৮ কোটি টাকায়।

বেড়েছে মূলধনী ব্যয়
২০১০-২০১১ সালে যেখানে মূলধনী ব্যয় ছিল ২,২২৫ কোটি টাকা ২০২০-২০২১ সালে তা প্রায় ৭.২ গুণ বেড়ে দাঁড়িয়েছে ১৮, ১৭০ কোটি টাকায়। সামাজিক ক্ষেত্রে এই ব্যয়বরাদ্দ ২০১০-২০১১ থেকে ২০২০-২০২১-এর মধ্যে ১০.১১ গুণ বৃদ্ধি পেয়েছে। একইভাবে কৃষি ও কৃষি অনুসালী ক্ষেত্রে এই বৃদ্ধির পরিমাণ ১০.৫ গুণ এবং পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে ব্যয়বৃদ্ধির পরিমণ ৫.৫৮ গুণ।

রাজ্য সরকার মোকাবিলা করেছে দক্ষতার সঙ্গে
অর্থমন্ত্রী বাজেট পেশ করতে গিয়ে জানিয়েছেন গত ১বছরে কোভিড-১৯ অতিমারী, আম্ফান এবং ইয়াসের জন্য অর্থনৈতিক মন্দার মধ্যেও রাজ্য ফিসকাল ডেফিসিট-এর মতো অর্থসংক্রান্ত বিষয়গুলি অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছে বলে দাবি করেছেন তিনি।

দেশের জিডিপি কমেছে, রাজ্যের বেড়েছে
অর্থমন্ত্রী আরও বলেছেন, যেখানে ২০২০-২০২১ অর্থবর্ষে দেশের জিডিপির বৃদ্ধি -৭.৭ শতাংশে নেমে গিয়েছে, সেখানে বাংলার জিডিপি ১.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মুখ্যমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কারণের তা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী।












Click it and Unblock the Notifications