প্রকাশ্যে SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা! আপনার নাম আছে কী? কীভাবে দেখবেন? বাড়িতে বসেই দেখে নিন এইভাবে
পশ্চিমবঙ্গের বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR প্রক্রিয়া শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকা আপাতত অফলাইনে প্রকাশিত হয়েছে। এই তালিকায় মোট ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম রয়েছে। ডিএম এবং বিডিও অফিসে ইতিমধ্যেই হার্ড কপি পৌঁছে গিয়েছে। সেখান থেকে ব্লকভিত্তিক যে সমস্ত বিএলও-রা রয়েছেন তাদের মাধ্যমে বুথে বুথে তালিকা টাঙানো হচ্ছে। খুব তাড়াতাড়িই অনলাইনেও সেই তালিকা দেখা যাবে। তাই ভিড় না করে ঘরে বসেই অনলাইনে নাম মিলিয়ে নেওয়ার সুযোগও থাকছে।

অফলাইনে এসডিও, ডিইও, বিডিও অফিস এবং পঞ্চায়েত ভবনে দেখা যাবে তালিকা। আজ দুপুর ২টো থেকেই ওয়েবসাইটে চূড়ান্ত তালিকাটি অ্যাক্সেস করা যাবে।
কোথায় এবং কীভাবে দেখবেন এসআইআর চূড়ান্ত ভোটার তালিকায় নিজের নাম?
কোন পোর্টালে দেখবেন?
- অনলাইনে দেখা যাবে দু'টি সরকারি পোর্টালে,
- নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট 'voters.eci.gov.in' এবং 'electoralsearch.eci.gov.in'
কীভাবে নাম খুঁজবেন?
১) EPIC নম্বর দিয়ে সার্চ
- ওয়েবসাইটে গিয়ে EPIC নম্বর লিখুন।
- প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করে সার্চ করুন।
- আপনি সরাসরি নিজের ভোটার ডিটেলস দেখতে পারবেন।
২) মোবাইল নম্বর দিয়ে সার্চ
- ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেটি ব্যবহার করুন।
- ওটিপি ভেরিফিকেশনের পর আপনি তথ্য দেখতে পাবেন।
৩) নাম এবং পরিবারের তথ্য দিয়ে সার্চ
- নিজের নাম, জেলা, বিধানসভা কেন্দ্র দিন।
- প্রয়োজনে বাবা/মায়ের নাম ব্যবহার করেও খুঁজতে পারেন।
৪) ইলেক্টোরাল রোল ডাউনলোড করে
- 'Download Electoral Roll' অপশনে ক্লিক করুন।
- রাজ্য, জেলা, বিধানসভা এবং বুথ নির্বাচন করুন।
- পিডিএফ ডাউনলোড করে নিজের নাম খুঁজে নিন।
চূড়ান্ত তালিকায় বৈধ ভোটারদের পাশাপাশি 'অমীমাংসিত' ভোটারদের নামও রয়েছে। যাঁদের তথ্য যাচাই করার জন্য শুনানিতে ডাকা হয়েছিল। তাঁদের নামের পাশে 'Adjudication' চিহ্নিত থাকবে। আর যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের ক্ষেত্রে তালিকায় 'Deleted' বলে লেখা থাকবে। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত 'Deleted' চিহ্নিত ভোটাররা ভোট দিতে পারবেন না।












Click it and Unblock the Notifications