রথযাত্রা নিয়ে আজই চূড়ান্ত রায়ের সম্ভাবনা! তৈরি বিজেপিও

রথযাত্রা নিয়ে মঙ্গলবার চূড়ান্ত রায় দিতে পারে সর্বোচ্চ আদালত। তৈরি হয়ে রয়েছে বিজেপিও।

রথযাত্রা নিয়ে মঙ্গলবার চূড়ান্ত রায় দিতে পারে সর্বোচ্চ আদালত। তৈরি হয়ে রয়েছে বিজেপিও। সূত্রের খবর, সর্বোচ্চ আদালত বললেই, সূচি অনুযায়ী চারটি জায়গা থেকে রথযাত্রার সূচনার জন্য অনুমতি দিয়ে রেখেছেন অমিত শাহ। রবিবার এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। আর যদি সর্বোচ্চ আদালত অনুমতি না দেয়, তাহলে জেলায় জেলায় বিজেপির তরফে আইন অমান্য কর্মসূচি নেওয়া হবে।

রথযাত্রা নিয়ে তৈরি বিজেপি

রথযাত্রা নিয়ে তৈরি বিজেপি

রথযাত্রা নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে সূচি পেশ করেছে বিজেপি। ৪০-৪৫ দিনের দীর্ঘ সূচি কাটছাট করে তা ২০ দিনে নামানো হয়েছে। তবে এক্ষেত্রে ৩ টির বদলে ৪ টি রথ বের করা হবে। নতুন করে পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে বেরোবে রথ। এখন শুধু সর্বোচ্চ আদালতের রায়ের অপেক্ষা।

রাজ্যের আপত্তি

রাজ্যের আপত্তি

আদালতে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনুসিংভি পুলিশ প্রশাসনের তরফে পেশ করা রিপোর্টের কথা উল্লেখ করেছেন। যে রিপোর্টের ভিত্তিতে হাইকোর্ট রথযাত্রার অনুমতি বাতিল করেছিল।

অনুমতি না পেলেও কর্মসূচি তৈরি

অনুমতি না পেলেও কর্মসূচি তৈরি

মঙ্গলবার যদি সর্বোচ্চ আদালত বিজেপির রথযাত্রার কর্মসূচির অনুমতি নাও দেয়, তার জন্যয় পরবর্তী কর্মসূচি তৈরি বিজেপির। রাজ্য বিজেপি সূত্রে খবর, রথযাত্রার অনুমতি না পেলে জেলায় জেলায় আইন অমান্য, পদযাত্রা এবং বিক্ষোভ কর্মসূচি নেওয়া হতে পারে। জেলায় চলা ছোট কর্মসূচিগুলিকে বড় করে করা হতে পারে। সেখানেই উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী কিংবা বিজেপির সর্বভারতীয় সভাপতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+