বিয়ে সেরে ফিরলেন নুসরত জাহান! সংঘর্ষের পর বসিরহাট নিয়ে প্রথম প্রতিক্রিয়ায় কী বললেন সাংসদ

বিয়ে সেরে তুরস্ক থেকে ফিরলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। এদিন দমদম বিমানবন্দরে তিনি বলেন, প্রশাসনের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল।

বিয়ে সেরে তুরস্ক থেকে ফিরলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। এদিন দমদম বিমানবন্দরে নেমে তিনি বলেন, প্রশাসনের সঙ্গে তাঁর এর মধ্যেও যোগাযোগ ছিল। বর্তমানে বসিরহাটের পরিস্থিতি তুলনামূলক ভাল বলেই জানিয়েছেন তিনি।

৮ জুন বসিরহাটে সংঘর্ষ

৮ জুন বসিরহাটে সংঘর্ষ

পতাকা খোলাকে কেন্দ্র করে ৮ জুন বসিরহাটের সন্দেশখালির ন্যাজাটে তৃণমূল বিজেপি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে ১ জন তৃণমূল ও ২ জন বিজেপি কর্মীর মৃত্যু হয়। মৃত তৃণমূলকর্মীর নাম কায়ুম মোল্লা। তৃণমূলের অভিযোগ তাদের বৈঠকে হামলা চালিয়েছিল তৃণমূল। অন্যদিকে বিজেপির অভিযোগ, পতাকা খোলার সময় তৃণমূল হামলা চালায়। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূলের হামলায় মৃত ২ বিজেপি কর্মীর নাম প্রদীপ মণ্ডল এবং সুকান্ত মণ্ডল।

তুরস্কের বোদরুমে নুসরত ও নিখিল জৈনের বিয়ে

তুরস্কের বোদরুমে নুসরত ও নিখিল জৈনের বিয়ে

যে সময় বসিরহাটের সন্দেশখালির ন্যাজাটে সংঘর্ষ চলছে, সেই সময় তুরস্কের বোদরুমে বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। এরপর শনিবার গভীীর রাতে কলকাতায় ফেরেন। বোদরুমের সিক্স সেন্স কাপালানয়কায়ার হোটেলে বিয়ের পর্ব মেটে। সেখানে ছিলেন নুসরতের ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়রা। বিয়ে তুরস্কে হলেও, ৪ জুলাই কলকাতায় গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করা হয়েছে।

কলকাতায় ফিরে প্রথম প্রতিক্রিয়া নুসরতের

কলকাতায় ফিরে প্রথম প্রতিক্রিয়া নুসরতের

শনিবার গভীর রাতে কলকাতা ফেরেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। তিনি বলেন, প্রশাসনের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। বর্তমানে বসিরহাটের পরিস্থিতি তুলনামূলক ভাল বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+