Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'পার্থকে সরিয়ে মুখ রক্ষার চেষ্টা করছে তৃণমূল', হঠাৎ টুইট অপর্ণা সেনের

'পার্থকে সরিয়ে মুখ রক্ষার চেষ্টা করছে তৃণমূল', হঠাৎ টুইট অপর্ণা সেনের

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে প্রকাশ্যে শাসক দলকে নিশানা করে সকলকে এক প্রকর চমকে দিয়েছেন পরিচালক অপর্ণা সেন। টুইটে তিনি টিএমসিকে তীব্র নিশানা করেছেন। তাহলে কী এবাপ মুখ খুলতে শুরু করেছেন বুদ্ধিজীবীরা। প্রসঙ্গত উল্লেখ্য সারদাকাণ্ডে নাম জড়িয়েছিল অপর্ণা সেনের। তাঁকে কয়েকবার জেরাও করেছে ইডি।

পিঠ বাঁচাচ্ছে টিএমসি

পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে অপসারণ এবং দলের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকী দল থেকে সাসপেন্ডও করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। এই নিয়ে এবার মুখ খুললেন পরিচালক অপর্ণা সেন। একসময়ে শাসক দলের ঘনিষ্ঠ ছিলেন তিনি। অপর্ণা সেন এদিন টুইটে লিখেছেন, 'পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে মুখ রক্ষা করতে চাইছে টিএমসি। গরিদের টাকা লুঠ করেছেন এরা। রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে যে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে পুরোটাই গরিবদের লুঠ করা টাকা। এতে সব ধোয়া যাবে না। যাঁদের লুঠ করে এই টাকা জমানো হয়েছে তাদের উপকারের জন্য তা ব্যয় করা উচিত।'

সারদা কাণ্ডে নাম জড়িয়েছিল অপর্ণা সেনের

সারদা কাণ্ডে নাম জড়িয়েছিল অপর্ণা সেনের

সারদা কাণ্ডে নাম জড়িয়েছিল রাজ্যের একাধিক বুদ্ধিজীবীর। সেই তালিকায় চিত্রশিল্পী শুভাপ্রসন্ন যেমন ছিলেন, তেমনই ছিলেন পরিচালক অপর্ণা সেনও। সারদা কর্তা সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ছিল অপর্ণা সেনের বিরুদ্ধে। ইডির জেরার মুখেও পড়তে হয়েছিল অপর্ণা সেনকে। তারপর এক প্রকার শাসক দলের সঙ্গে সব সম্পর্কই ছিন্ন করে দিয়েছিলেন তিনি। তারপর হঠাৎ শাসক দলের বিরুদ্ধে মুখ খুললেন তিনি।

অপর্ণাকে সমর্থন দিলীপের

অপর্ণাকে সমর্থন দিলীপের

অপর্ণা সেনের এই মন্তব্যকে সমর্থন জানিয়েছেন বিজেপির সর্বভরতীয় সহ সভপতি দিলীপ ঘোষ। তিনি বারবার দাবি করেছেন টাকার আসল মালিক অন্য কেই। পার্থ চট্টোপাধ্যায় পাহারা দিচ্ছিলেন। তাঁর আসল মালিক অন্যকেউ। তার নাম বলতে চাইছেন না। তাঁরা। এর আগে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় যে ঠিক কথা বলছেন না তা দাবি করেছেন মিঠুন চক্রবর্তীও।

বিপুল টাকা উদ্ধার

বিপুল টাকা উদ্ধার

বিপুল টাকা উদ্ধার হয়েছে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাট থেকে। দুিট ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে তাঁর বিরুদ্ধে। উদ্ধার হয়েছে প্রচুর সোনাও। এদিকে পার্থ চট্টোপাধ্যায় এদিনদাবি করেছেন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তিনি যড়যন্ত্রের শিকার। অর্পিতা মুখোপাধ্যায় কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে যান। তিনি যে বিধ্বস্ত ত স্পষ্ট হয়ে গিয়েছে। কঁাদতে কঁাদতে সজ্ঞাহারিয়ে ফেেলন তিিন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+