পঞ্চম দফা ভোটের 'স্টার ওয়ার্স'-এ হাইপ্রোফাইল প্রার্থীদের তালিকা একনজরে
পঞ্চম দফা ভোটের 'স্টার ওয়ার্স'-এ হাইপ্রোফাইল প্রার্থীদের তালিকা একনজরে
রাত পোহালেই করোনার প্রবল দংশনের মধ্যে শুরু হবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট। ৪৫ আসনের এই ভোটপর্ব ঘিরে বাংলায় ইতিমধ্যেই চড়েছে পারদ। ৬ জেলার এই ভোটগ্রহণ পর্বে এবার রয়েছে নদিয়ার ৮ আসন, উত্তর ২৪ পরগনার ১৬ আসন। পূর্ব বর্ধমানের ৮ আসন, দার্জিলিংয়ের ৫ আসন, জলপাইগুড়ির ৭ আসন। এই সমস্ত আসনের মধ্যে বেশ কয়েকটি আসনে যুযুধান দুই পক্ষের লড়াই নজর কাড়ছে বাংলার। দেখা যাক 'ভোট পঞ্চমী'র স্টার ওয়ার্সে এবার ময়দানে কারা।

পঞ্চম দফার ভোট ও তারিখ
উত্তর ২৪ পরগনার ১৬ আসনে ভোট। সেখানে ১১১ থেকে ১২৬ বিধানসভা কেন্দ্রে ১৬ টি আসনে ভোট পর্ব সম্পন্ন হবে। নদিয়ারর ৮ টি কেন্দ্রে সেদিন হবে ভোট। বিধানসভা কেন্দ্র ৮৬ থেকে ৯৩ তে হবে ভোট। পূর্ব বর্ধমানের ৮ আসন, কালিম্পংয়ের ১ টি আসন, জলপাইগুড়ি জেলার ১৫ থেকে ২১ আসনে ভোট হবে।

কোথায় কোথায় ভোট পঞ্চম দফার ভোট
১৭ এপ্রিলের ভোট পর্ব সম্পন্ন হবে ৪৫ আসনে। এই আসনগুলি হল- ময়নাগুড়ি (এসসি), জলপাইগুড়ি (এসসি), রাজগঞ্জ (এসসি), ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল (এসটি), নাগরাকাটা (এসটি), কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি (এসসি), শিলিগুড়ি, ফাঁসিদেওয়া (এসটি), শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ (এসসি), রানাঘাট উত্তর-পূর্ব (এসসি), রানাঘাট দক্ষিণ (এসসি), চাকদহ, কল্যাণী (এসসি), হরিণঘাটা (এসসি), পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ (এসসি), সন্দেশখালি (এসটি), বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ (এসসি), খণ্ডঘোষ (এসসি), বর্ধমান দক্ষিণ, রায়না (এসসি), জামালপুর (এসসি), মন্তেশ্বর, কালনা (এসসি), মেমারি, বর্ধমান উত্তর (এসসি)।

সুজিত বসু -সব্যসাচী দত্ত
পঞ্চম দফার ভোটে নজর কাড়া প্রার্থী হিসাবে অবশ্যই তালিকায় এগিয়ে রয়েছেন সুজিত বসু ও সব্যসাচী দত্ত। বিধাননগরের ভোট পর্বের এই দুই চরিত্র ঘিরে পঞ্চম দফার ভোট অধ্যায়ে কোন পর্ব তৈরি হয় সেদিকে তাকিয়ে বাংলা। তৃণমূলের দুই পুরনো সহকর্মীর এককালে বিরোধী শিবিরে চলে যান। আর সেই জায়গা থেকে তৃণমূলের সুজিত বসুকে এবার টক্কর দিচ্ছেন বিজেপির সব্যসাচী দত্ত।

অশোক ভট্টাচার্য-ওম প্রকাশ মিশ্র
শিলিগুড়িতে লাল পতাকা সদর্পে ওড়ানোর দায়িত্ব এখন দলের বর্ষীয়ান নেতা অসোক ভট্টাচার্যের হাতে। এককালে রাজ্যের মন্ত্রী ও দপুটে বাম নেতা কংগ্রেস-বাম-আইএসএফ জোরে তরফে বামেদের প্রতিনিধিত্ব করছেন শিলিগুড়িতে। অন্যদিকে তাঁর বিরুদ্ধে রয়েছেন তৃণমূলের হেভিওয়েট ওমপ্রকাশ মিশ্র।

অদিতি মুন্সি-শমীক ভট্টাচার্য
রাজনীতিতে ২০২১ বিধানসভা ভোটের আগে যে সমস্ত তারকারা পা রেখেছেন তাঁদের মধ্যে অদিতি মুন্সি অন্যতম। পঞ্চম দফার ভোটে তৃণমূলের প্রার্থী সঙ্গীত শিল্পী অদিতি মুন্সির ভাগ্য নির্ধারণ করবেন রাজারহাট-গোপালপুর কেন্দ্রের ভোটাররা। তাঁর বিরুদ্ধে রয়েছেন বিজেপির হেভিওয়েট শমীক ভট্টাচার্য। উত্তর ২৪ পরগনার তারকা খচিত এই আসন ঘিরে রীতিমতো তোলপাড় স্থানীয় রাজনীতি।
নবাগতা বনাম পোড় খাওয়া রাজনীতিবিদের এই লড়াই ঘিরে তোলপাড় শুরু হয়েছে।

মদন মিত্র -রাজু বন্দ্যোপাধ্যায়
এবারের ভোটে প্রথম থেকেই নজর কেড়েছে কামারহাটি কেন্দ্র। এই কেন্দ্রের ভোট কুরুক্ষেত্রে অন্যতম চরিত্র মদন মিত্র। তৃণমূলের এই প্রার্থীকে 'কাঁটে কি টক্কর' দিচ্ছেন রাজু বন্দ্যোপাধ্যায়। একাধিক হাইভোল্টেজ বক্তব্য রাখা এই দুই প্রার্থী পঞ্চম দফার স্টার ফাইটের অন্যতম তারকা।

চিরঞ্জিত চক্রবর্তী
বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এবারের ভোটে আলাদা করে নজর কড়েছেন বারাসতের প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী। প্রথমে ভোটে না দাঁড়াতে চাইলেও পরবর্তীকালে চিরঞ্জিত চক্রবর্তীকে বারাসতে প্রার্থী করেন দিদি। তাঁর বিরুদ্ধে সংযুক্ত মোর্চার নামী প্রার্থী হিসাবে রয়েছেন সঞ্জীব চট্টোপাধ্যায়।

গৌতম দেব থেকে ব্রাত্য বসুরা থাকছেন ভোট ময়দানে
এবারের ভোটে রাজ্যের মন্ত্রী গৌতম দেব রয়েছেন লড়াইয়ের ময়দানে। উত্তরবঙ্গের ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র থেকে তিনি লড়ছেন। এদিকে, কলকাতার দমদম কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ছেন রাজ্যের আরও এক মন্ত্রী ব্রাত্য বসু। এছাড়াও গতবার মঙ্গলকোট জয়ী সিদ্দিকুল্লা চৌধুরীকে এবার পূর্ব বর্ধমানের ময়দানে প্রার্থী হিসাবে দেখা যেতে চলেছে।

পার্নো মিত্র
এদিকে পঞ্চম দফার ভোটে রাজ্যের নজর থাকবে বিজেপি প্রার্থী তথা বাংলা সিনেমা জগতের তারকা পার্নো মিচ্রের উপর। কয়েকদিন আগেই এলাকায় তাঁর প্রচারে ধুন্ধুমার পরিস্থিতি হয়। অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের দিকে। বরানগর কেন্দ্র থেকে পার্নো এবারের ভোটের অন্যতম স্টার প্রার্থী।












Click it and Unblock the Notifications