প্রেমে রাজি না হওয়ায় সহপাঠীকে অস্ত্র নিয়ে আক্রমণ বিশ্বভারতীতে
প্রেমে রাজি না হওয়ায় সহপাঠীকে অস্ত্র নিয়ে আক্রমণ বিশ্বভারতীতে
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সহপাঠিনীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে গ্রেফতার হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবনের এক ছাত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ধৃতের নাম অসীম সরকার। সে কলাভবনের তৃতীয় বর্ষের ছাত্র। বুধবার রাতে তার এক সহপাঠিনীকে আক্রমণ করে সে।

এখন চলছে প্রেমের সপ্তাহ। শুক্রবার ভ্যালেন্টাইন্স ডে। তার আগে সহপাঠিনীকে প্রেমের প্রস্তাব দেয় অসীম। যাকে প্রস্তাব দেওয়া হয় সে তার সঙ্গেই কলাভবনে পড়ে। জানা গিয়েছে যে এই ছাত্রীর প্রতি দুর্বলতা ছিল অসীমের। ভ্যালেন্টাইন্স ডে র আগে তাই সে ওই ছাত্রীকে প্রেম নিবেদন করে। প্রেমের সেই প্রস্তাবটি ফিরিয়ে দেয় ওই ছাত্রী।
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বুধবার রাতে ওই ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে অসীম। খুনের চেষ্টার অভিযোগে শান্তিনিকেতন থানার পুলিশ গ্রেফতার করে অসীম সরকারকে।












Click it and Unblock the Notifications