নতুন করে আতঙ্ক জঙ্গলমহলে! মঙ্গলবার মাওবাদীদের ডাকা বনধ ঘিরে চাঞ্চল্য
নতুন করে আতঙ্ক বাড়ছে জঙ্গলমহলে! মাওবাদী আতঙ্ক তৈরি হচ্ছে। গত কয়েকদিন আগেই এই বিষয়ে গোয়েন্দারা সতর্ক করেন। আর এর মধ্যেই বনধ জঙ্গলমহলে। মঙ্গলবার এই বনধ ডাকা হয়েছে। পুরুলিয়ার একাধিক জায়গাতে পোস্টার দেওয়া হয়েছে। আর তা দেওয়া
নতুন করে আতঙ্ক বাড়ছে জঙ্গলমহলে! মাওবাদী আতঙ্ক তৈরি হচ্ছে। গত কয়েকদিন আগেই এই বিষয়ে গোয়েন্দারা সতর্ক করেন। আর এর মধ্যেই বনধ জঙ্গলমহলে। মঙ্গলবার এই বনধ ডাকা হয়েছে। পুরুলিয়ার একাধিক জায়গাতে পোস্টার দেওয়া হয়েছে। আর তা দেওয়া হয়েছে মাওবাদীদের নামে।

আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এমনকি স্থানীয় মানুষদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফেও। তবে কোনও পোস্টার উদ্ধার হয়নি বলেও পুলিশের তরফে জানানো হয়েছে।
জানা গিয়েছে, উদ্ধার হওয়া পোস্টারগুলিতে এই বনধের কথা বলা হয়েছে। লেখা অনুযায়ী, ১ মার্চ অর্থাৎ মঙ্গলবার বন্ধের ডাক দেওয়া হল জঙ্গলমহলে। গত কয়েক মাসে জঙ্গলমহল এলাকাতে একাধিকবার মাওবাদীদের নামে পোস্টার পড়তে দেখা গিয়েছে। সম্প্রতি কয়েকটি গ্রামেও মাওবাদীদের নামে পোস্টার পড়ে। যা নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। এ বার বাঘমুণ্ডি থানা এলাকায় মিলল সিপিআই মাওবাদী-নামাঙ্কিত পোস্টার। একাধিক পোস্টার পড়তে দেখা গিয়েছে।
একাধিক পোস্টারে কোথাও পুলিশকে বার্তা দেওয়া হয়েছে। আবার কখনও বদলা চাওয়া হয়েছে। যেমন জানা গিয়েছে, 'রিমিল ও বিপ্লবের মৃত্যুর বদলা চাই'। আবার কোনও পোস্টারে লেখা হয়েছে, 'সরকারের কাছে আমাদের খবর যাচ্ছে না কেন, জবাব চাই'। কোনও পোস্টারে আবার লেখা, 'আমাদের ছেলেকে ভাতা বা চাকরির টোপ দিয়ে আর রাখা যাবে না'। তবে সব জায়গাতেই পোস্টারে বনধ সফল করার কথাও বলা হয়েছে। তবে সত্যিই কি মাওবাদীদের ডাকা এই বনধ সফল হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
তবে পুলিশ সুত্রের খবর, মাওবাদীদের ডাকা বনধ ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাস আগেই জঙ্গলমহলে মাওবাদীদের কার্যকলাপ বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হয়। খোদ মার্কিন গোয়েন্দা রিপোর্টে এই সংক্রান্ত বিষয়ে সতর্ক করা হয়। এমনকি সম্প্রতি এই বিষয়ে মাওবাদীদের কোনও হুঁশিয়ারি না হালকা ভাবে নেওয়ার বিষয়েও সতর্ক করে।












Click it and Unblock the Notifications