সন্তান বড় করতে মায়েদের সমান ছুটি পাবেন বাবারা, ঐতিহাসিক রায় বিচারপতি অমৃতা সিনহার
সন্তান বড় করার দায়িত্ব কার? মা না কী বাবা? কার কর্তব্য, দায়িত্ব সব থেকে বেশি? এই বিষয়ে বিতর্ক যুগ যুগ ধরে চলে আসছে। চাকরি করা বাবা- মায়েরা সন্তানদের বড় করার জন্য কতটা সময় কাজ থেকে ছুটি পাবেন? তাই নিয়েও বিতর্ক চলছিল দীর্ঘ সময় ধরে।
এবার এই বিষয়ে কলকাতা হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ রায় দিল৷ চাইল্ড কেয়ার লিভে কর্মরত মহিলারা বেশ অনেক দিন ছুটি পায়। এবার সেই সংখ্যক ছুটি পুরুষরাও পাবেন। এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ বিচারপতি অমৃতা সিনহা সোমবার এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

চাইল্ড কেয়ার লিভ। বাবারা কত দিন এই ছুটি পেতে পারে? কেন সন্তানের মায়েরা বেশি ছুটি পাবেন? কেন বাবারা বেশি ছুটি পাবেন না? কেন মায়েদের সমান সংখ্যক ছুটি বাবারা পাবেন না? সেই বিষয়ে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা ওঠে। সেই মামলাতেই গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন বিচারপতি।
সন্তান বড় করার ক্ষেত্রে মহিলাদের সমান পুরুষদের ছুটি দিতে হবে। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এক ব্যক্তির মামলার প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়েদের পাশাপাশি বাবাদেরও সমান দায়িত্ব রয়েছে। তাই ছুটির ক্ষেত্রে তাদের কোনওভাবে বঞ্চিত করা যাবে না।
কর্মরত মহিলারা চাইল্ড কেয়ার লিভ হিসেবে সারা জীবনে ৭৩০ দিন স্ববেতন ছুটি পান। সেক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে এই ছুটির সংখ্যা মাত্র ৩০ দিন। কলকাতা হাইকোর্ট এই রায়ের ফলে এবার পুরুষদের ক্ষেত্রেও মহিলাদের সমান ছুটি দিতে হবে রাজ্যকে।
আগামী তিন মাসের মধ্যে রাজ্যকে এই বিষয়ে গাইড লাইন ফ্রেম করতে হবে। এই নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রসঙ্গত, পুরুষদের এই ক্ষেত্রে সমানাধিকার দিতে কেন্দ্রীয় সরকার ২০১৮ সালে আইন বদল করে। কিন্তু এই রাজ্যে এখনও এই ক্ষেত্রে পুরুষরা বঞ্চিত। সেই হিসেবেই অভিযোগ করা হয় মামলায়।












Click it and Unblock the Notifications