মাথায় আঘাতে ছিটকে পড়া দেহ লক্ষ্য করে উড়ে এল বোমা, খুন তৃণমূল সভাপতির বাবা
প্রথমে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত। তারপর ড্রেনে ছিটকে পড়া শরীরটা লক্ষ্য করে ছোড়া হল বোমা। মু্র্শিদাবাদের বড়ঞায় নৃশংসভাবে খুন হলেন যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতির বাবা।
প্রথমে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত। তারপর ড্রেনে ছিটকে পড়া শরীরটা লক্ষ্য করে ছোড়া হল বোমা। মু্র্শিদাবাদের বড়ঞায় নৃশংসভাবে খুন হলেন যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতির বাবা। মৃতের নাম জিয়ারুল শেখকে (৫৫)। বৃহস্পতিবার রাতের এই হত্যাকাণ্ডের জেরে তপ্ত এলাকা। এই খুন রাজনৈতিক নাকি, সম্পত্তিগত খতিয়ে দেখছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে বড়ঞার বাগানপাড়া সাকুলমোড়ে নিজের দোকানে বসেছিল জিয়ারুল। আচমকাই জিয়ারুলের উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। প্রথমে মা আঘাত করা হয়। এরপরই ড্রেনে ছিটকে পড়ে জিয়ারুল শেখ। তাঁকে লক্ষ্য করে বোমা মারে দুষ্কৃতীরা। এরপরই তাঁরা পালিয়ে যায়।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ো যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত জিয়ারুল তৃণমূল কংগ্রেসের যুব কার্যকরী সভাপতি জুয়েল শেখের বাবা।
অভিযোগ, এই খুনের ঘটনায় জড়িতরাও তৃণমূল করে। তৃণমূলের সদস্য বিল্টু শেখ ও তার সহকর্মীরা জুয়েল শেখের বাবার উপর হামলা চালায়। জমি সংক্রান্ত বিবাদের জেরে এই খুন বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।












Click it and Unblock the Notifications