সোনারপুরে শিশুপুত্রকে মোটা টাকার বিনিময়ে বিক্রি করল বাবা
সোনারপুরে শিশুপুত্রকে মোটা টাকার বিনিময়ে বিক্রি করল বাবা
সদ্যজাত শিশু পুত্রকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকার ঘটনা। এই বিষয়ে অভিযোগ জমা পড়ার পর পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ জানায় যে ধৃতের নাম প্রভাত মন্ডল। তাকে জেরা করে ওই শিশুর খোঁজ পেতে চাইছে পুলিশ।

পুলিশ জানায় যে সোনারপুর এলাকার নতুনপল্লীর বাসিন্দা প্রভাত মন্ডলের স্ত্রী ঝুমা মন্ডল দিন দশ আগে হাসপাতালে একটি শিশু সন্তান জন্ম দেয়। হাসপাতালেই একজনের সাথে আলাপ হয় প্রভাত মন্ডলের। মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেই ব্যক্তিকে ওই শিশু পুত্রকে প্রভাত বিক্রি করে বলে অভিযোগ।
তার স্ত্রী পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন যে ছেলেকে বিক্রি করা র পরিকল্পনা করা হয়েছে জানার পর তিনি তার স্বামীকে বাধা দেন। কিন্তু তার স্বামী তাকে মারধর করে ও খুনের হুমকি দিয়ে শিশু পুত্রকে নিয়ে চলে যায় ও বিক্রি করে।
সদ্যজাত শিশু পুত্রকে হারিয়ে এখন মানসিক অবসাদে ভুগছে ঝুমা। পুলিশ জানায় যে এই সদ্যজাত শিশুপুত্রর খোঁজ করা হচ্ছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications