সিউড়িতে আক্রান্ত মৃত বিজেপি কর্মী স্বরূপ গড়াইয়ের বাবা, অভিযোগের তির তৃণমূলের দিকে

নানুরের মৃত বিজেপি কর্মী স্বরূপ গড়াইয়ের বাবার উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

নানুরের মৃত বিজেপি কর্মী স্বরূপ গড়াইয়ের বাবার উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার সকালে বাড়ি থেকে সিউড়ি যাওয়ার পথে স্বরূপ গড়াই এর বাবা ভুবন গড়াইকে তৃণমূলের কর্মীসমর্থকরা তাড়া করে বলে অভিযোগ। তিনি কোনো রকমে শান্তিনিকেতন থানায় এসে আশ্রয় নেন। পরে পুলিশ প্রহরায় গ্রামে পৌঁছে দেওয়া হয় তাঁকে।

সিউড়িতে আক্রান্ত মৃত বিজেপি কর্মী স্বরূপ গড়াইয়ের বাবা, অভিযোগের তির তৃণমূলের দিকে

এদিকে স্বরূপ গড়াইকে খুন করা হয়েছে এই অভিযোগে জেলার পুলিস সুপারের অফিসের সামনে ধরনায় বসে বিজেপি কর্মী সমর্থকরা। সেখান থেকে তাঁদের জোর করে তুলে দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিবাদে সিউড়ি বাসস্ট্যান্ডের সামনে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি। পুলিস অভিযুক্তদের আড়াল করছে বলে অভিযোগ করেছেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। দোষীদের গ্রেফতার করা না হলে অনশনে বসবেন বলে জানিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব।

গত শুক্রবার নানুরের রামষ্ণপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে বচসার সময় গুলিবিদ্ধ হন বিজেপি কর্মী স্বরূপ গড়াই। রবিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। কন্তু তারপরেএ দেহ পাওয়া নিয়ে তাঁর পরিবারের লোকেদের দীর্ঘ টানাপোড়েন চলে। দেহ নিয়ে মিছিল না করার মুচলেখা দিতে তবেই স্বরূেপর দেহ হাতে পায় পরিবার এমনই দাবি করা হয়েছে। বুধবার সকালে দেহ স‌ৎকার করা হয়। খুনের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে চার জনকে। তবে মূল অভিযুক্ত, তৃণমূল কংগ্রেসের নেতা তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান এখনও অধরা। এই কেরিম খানের অনুগামীরাই এদিন স্বরূপ গড়াইয়ের উপর হামলা চালায় বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+