মদের টাকা না পেয়ে মেয়ের গায়ে আগুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুড়ে মরতে দেখল বাবা

মদ খাওয়ার টাকা দেয়নি মেয়ে। সেই ‘অপরাধে’ মেয়েকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে খুন করল মদ্যপ বাবা। এমনকী নিজের চোখের সামনে দাউ দাউ আগুনে পুড়ে মরতে দেখল নিষ্ঠুর বাবা।

মদ খাওয়ার টাকা দেয়নি মেয়ে। সেই 'অপরাধে' মেয়েকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে খুন করল মদ্যপ বাবা। এমনকী নিজের চোখের সামনে দাউ দাউ আগুনে পুড়ে মরতে দেখল নিষ্ঠুর বাবা। দরজা ভেঙে বাইরে এসে নিজেই আগুন নিভিয়ে বাঁচার চেষ্টা করেছিল সে, কিন্তু শেষ রক্ষা হল না। বর্ধমানের মেমারিতে ঘটল নৃশংস এই ঘটনা।

মদের টাকা না পেয়ে মেয়েকে পুড়িয়ে মারল নিষ্ঠুর বাবা

পুলিশ জানিয়েছে, মৃতের নাম সরস্বতী ক্ষেত্রপাল। শঙ্কর ক্ষেত্রপালের ছোট মেয়ে। তিন কন্যার বাবা সে। মঙ্গলবার রাতে মেয়ের কাছে মদ খাওয়ার টাকা চেয়েছিল বাবা। তা দেয়নি সরস্বতী। তাই গভীর রাতে মেয়ের গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেয় শঙ্কর। এরপর ঘরের শিকল তুলে দিয়ে বাইরে চলে আসে। জীবন্ত পুড়ে মৃত্যু হয় তার।

এবার মেমারি রসিকলাল হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সরস্বতী। কিন্তু পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল। এবার তার ফের পরীক্ষায় বসার কথা ছিল। তবে গরিব বাবাকে সাহায্য করার জন্য অপরের বাড়িতে পরিচারিকার কাজও করত সে। মৃত্যুর আগে মা কল্পনা ক্ষেত্রপাল ও দিদি পিঙ্কিকে সাউকে সব ঘটনা জানিয়ে যায় সে।

এরপর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় শঙ্করকে। বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করবে পুলিশ। সরস্বতীর দুই দিদির বিয়ে হয়ে গিয়েছে। সামনের মাঘেই সরস্বতীর বিয়ের কথা স্থির হয়েছিল। এদিন সরস্বতীর মা হিমঘরে কাজে গিয়েছিলেন। শঙ্কর বাড়িতে আসার পর মেয়ে ভাত বেড়ে দিয়েছিল। শঙ্কর তাকে বলে টাকা দে মদ খাব। তা না দেওয়ার মদের বোতল দিয়ে মাথায় মারে শঙ্কর। রাতে শুয়ে পড়ার পর শঙ্কর এই কাণ্ড ঘটায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+