খোদ কলকাতায় পুত্রবধূর লাঞ্ছনা রুখতে গিয়ে প্রাণ গেল শ্বশুরের

খোদ কলকাতায় পুত্রবধূর লাঞ্ছনা রুখতে গিয়ে প্রাণ গেল শ্বশুরের

পুত্রবধুর অপহরণের চেষ্টা। রুখতে গিয়ে অ্যাম্বুল্যান্সের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল শ্বশুরের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে কলকাতার ট্যাংরা এলাকায়। মৃত ব্যক্তির নাম গোপাল প্রামাণিক। মঙ্গলবার রাত বারোটা নাগাদ বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন অভিযোগকারী তরুণী। গোবিন্দখটিক রোড দিয়ে যাওয়ার সময় অ্যাম্বুল্যান্স তাদের পথ আটকায় বলে অভিযোগ।

খোদ কলকাতায় পুত্রবধূর লাঞ্ছনা রুখতে গিয়ে প্রাণ গেল শ্বশুরের

জানা গিয়েছে, তরুণীকে অ্যাম্বুল্যান্সের মধ্যে জোর করে তোলার চেষ্টা করে কয়েকজন দুষ্কৃতী। পুত্রবধূ চিৎকার শুনে তাকে বাঁচাতে আসেন তার শ্বশুর গোপাল প্রামাণিক। এরপর তরুণীকে ছেড়ে হঠাৎ করেই চলতে শুরু করে অ্যাম্বুল্যান্স। ধাক্কা দেওয়া হয় গোপালবাবুকে। পরে গিয়ে অ্যাম্বুল্যান্সের চাকায় পিষ্ট হয়ে যান গোপালবাবু। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে গভীর রাতে এই ঘটনায় রাতের শহর কলকাতার নিরাপত্তা নিয়ে রাতের নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। পাশাপাশি দুষ্কৃতীরা এম্বুলেন্স কোত্থেকে পেল তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+