কাকিমার সঙ্গে পরকীয়া! অভিযোগের জেরে বাবার হাতেই 'শ্লীলতাহানি'
দশম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগ উঠেছে ওই ছাত্রীর বাবার বিরুদ্ধেই। ঘটনাটি রানাঘাটের নপাড়ার। অভিযোগ, কাকিমার সঙ্গে বাবাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলার পর প্রতিবাদ করে ওই ছাত্রী।
দশম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগ উঠেছে ওই ছাত্রীর বাবার বিরুদ্ধেই। ঘটনাটি রানাঘাটের নপাড়ার। অভিযোগ, কাকিমার সঙ্গে বাবাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলার পর প্রতিবাদ করে ওই ছাত্রী। ফলে ওই ছাত্রীকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানির করা হয় বলে অভিযোগ।

রানাঘাটের নপাড়ার বাসিন্দা ১৬ বছরের কিশোরী মাধ্যমিক পরীক্ষার্থী। কাকিমার সঙ্গে বাবার পরকীয়া চোখে পড়ে যায় তার। সঙ্গে সঙ্গেই প্রতিবাদ। তবে প্রতিবাদের জেরে কিশোরী ও তার মাকে ব্যাপক মারধর করা হয়। অভিযুক্ত বাবা, কাকা, কাকিমা। রানাঘাট মহিলা থানায় বাবা, কাকা, কাকিমা-সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই কিশোরী ও তার মা। ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ দায়েরের জেরে মা ও ভাইকে নিয়ে সে বাড়ি ছাড়া বলে জানিয়েছে ওই কিশোরী।












Click it and Unblock the Notifications