নিজের হাতে ছেলেকে পুকুরে ডুবিয়ে খুন, তারপর আত্মঘাতী, কারণ জানলে শিউরে উঠবেন

জন্মের পর থেকেই অদ্ভুত রোগে ভুগছিল শিশুটির। অনেক চিকিৎসা করেও কোনও সুরাহা হয়নি। শেষপর্যন্ত নিজের সন্তানকে খুন করে নিজেও আত্মহত্যার পথ বেছে নেন বাবা।

চার বছরের ছেলেকে পুকুরে ডুবিয়ে খুন করলেন 'নির্মম' বাবা। তারপর নিজেও আত্মঘাতী হলেন তিনি। মর্মান্তিক ও চাঞ্চল্যকর এ ঘটনা ঘটল দক্ষিণ দিনাজপুরের বারোঘরিয়া গ্রামে। জন্মের পর থেকেই অদ্ভুত রোগে ভুগছিল শিশুটির। অনেক চিকিৎসা করেও কোনও সুরাহা হয়নি। শেষপর্যন্ত নিজের সন্তানকে খুন করে নিজেও আত্মহত্যার পথ বেছে নেন বাবা।

নিজের হাতে ছেলেকে পুকুরে ডুবিয়ে খুন, তারপর আত্মঘাতী, কারণ জানলে শিউরে উঠবেন

পুলিশ জানিয়েছে, মৃতের নামে পণ্ডিত ওঁরাও ও অভিরাজ ওঁরাও। জন্ম থেকেই শিশুটির কোনও মলদ্বার ছিল না। নাভির উপর এক ছিদ্র দিয়ে সে মলত্যাগ করত। বহু চিকিৎসা করা হয়েছে, অর্থ খরচ হয়েছে। এ মাসেই ফের তার অস্ত্রোপচার করার কথা ছিল। কিন্তু টাকা জোগাড় করতে গিয়ে হিমসিম খাচ্ছিলেন বাবা।

এরপর স্ত্রীকে রান্না করতে বলে অভিরাজকে নিয়ে পাশের পুকুরে চলে যায় পণ্ডিত। তারপর সেখানে নিজের হাতে ছেলেকে জলে ডুবিয়ে খুন করে। এরপরই পুকুর লাগোয়া গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় পণ্ডিত। রান্না ঘর থেকে বেরিয়ে স্বামী-সন্তানের কোনও খোঁজ না পেয়ে চিৎকার চেঁচামিচি শুরু করে দেন পণ্ডিতের স্ত্রী।

সোমবার পণ্ডিত ও অভিরাজের দেহ চোখে পড়ে। খবর দেওয়া হয় মালবাজার থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে জোড়া মৃতদেহ উদ্ধার করে। একইসঙ্গে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এলাকায় শোকের ছায়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+