কন্যা সন্তান হওয়াই ‘অপরাধ’! সদ্যোজাতকে বিষ খাইয়ে খুনের চেষ্টা বাবার

অপরাধ তার, কন্যা সন্তান হয়ে পৃথিবীর আলো দেখা। সেই ‘অপরাধে’ সদ্যোজাতকে বিষ খাইয়ে খুনের চেষ্টা করা হল। আর সদ্যোজাত এই কন্যা সন্তানকেই খুনের চেষ্টার অভিযোগ উঠল খোদ বাবার বিরুদ্ধেই।

দক্ষিণ দিনাজপুর, ১৩ ফেব্রুয়ারি : অপরাধ তার, কন্যা সন্তান হয়ে পৃথিবীর আলো দেখা। সেই 'অপরাধে' সদ্যোজাতকে বিষ খাইয়ে খুনের চেষ্টা করা হল। আর সদ্যোজাত এই কন্যা সন্তানকেই খুনের চেষ্টার অভিযোগ উঠল খোদ বাবার বিরুদ্ধেই। নিজের কন্যা সন্তানের মুখে বিষ ঢেলে চম্পট দিল 'গুণধর' বাবা। তবে চম্পট দিয়ে শেষ রক্ষা হল না, মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হল শিশুটির বাবা।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ঘটনা। মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে সদ্যোজাতকে বিষ খাইয়ে পালিয়ে যায় বাবা। মা বাইরে থেকে এসে দেখেন তাঁর সন্তানের মুখে বিষের গন্ধ। সারা শরীরের ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিষ। সন্দেহ হয় মায়ের। তিনি স্বামীকে ফেন করেন, কিন্তু তিনি ফোন তোলেননি। ফোন বন্ধ করে দেওয়ায় তাঁর সন্দেহ হয়। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে আসেন সন্তানকে।

কন্যা সন্তান হওয়াই ‘অপরাধ’! সদ্যোজাতকে বিষ খাইয়ে খুনের চেষ্টা বাবার

বাবার এই কীর্তির কথা তিনি জানান পুলিশকেও। পুলিশ এই নির্মমতার বিরুদ্ধে চটজলদি ব্যবস্থা নেন। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে। নিজের কন্যা সন্তানকে খুনের চেষ্টা চালিয়ে পালানোর উদ্দেশ্য ছিল তার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+