নৃশংস খুন দুই মেয়ে! বাবার পকেটে মিলল ঘরের চাবি

হলদিয়ার ভবানীপুর থানার বড়বড়িয়ায় দুই বোন খুনে গ্রেফতার অভিযুক্ত বাবা বিপ্লবকুমার দাস। রবিবার এই খুনের ঘটনার পর থেকেই নিরুদ্দেশ ছিল বিপ্লব।

হলদিয়ার ভবানীপুর থানার বড়বড়িয়ায় দুই বোন খুনে গ্রেফতার অভিযুক্ত বাবা বিপ্লবকুমার দাস। রবিবার এই খুনের ঘটনার পর থেকেই নিরুদ্দেশ ছিল বিপ্লব। স্ত্রী সাগরিকা দাস স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ খুনে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে। অভিযুক্ত বাবার পকেট থেকে উদ্ধার করা হয়েছে দরজার চাবি।

নৃশংস খুন দুই মেয়ে! বাবার পকেটে মিলল ঘরের চাবি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিপ্লব দাসের দুই মেয়ে সীমা ও পূজা মাংস খাওয়ার আবদার করায় মা গিয়েছিলেন বাজারে। ফিরে এসে মা দেখেন দরজা বাইরে থেকে বন্ধ। কারও সাড়া না পেয়ে ঘরে উঁকি মারতেই দেখেন দুই মেয়ে পড়ে রয়েছে। আর ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছে। সেই সময় মায়ের আর্ত চিৎকারের প্রতিবেশীরা গিয়ে দরজা ভেঙে দেখে দুই বোনের প্রাণের স্পন্দন নেই।

স্থানীয়রা জানিয়েছেন, অনেকদিন কোনও কাজ না থাকায় খানিকটা অবসাদে ভুগছিল বিপ্লব। পুলিশেরও প্রাথমিক অনুমান, অবসাদের জেরে খুনের ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনায় পুলিশ দাস পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘরের জিনিসপত্র ছিল ওলটপালট করা।

১৫ বছরের সীমা নবম শ্রেণী এবং ১০ বছরের পূজা চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+