মুম্বইয়ে বাঙালি ক্যান্সার গবেষকের অস্বাভাবিক মৃত্যু
মুম্বইয়ের ওয়াই ড্যামে বেড়াতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল বাঙালি ক্যান্সার গবেষকের। নাম সৌম্যজিৎ সাহা। মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে ক্যান্সার নিয়ে গবেষণা করছিলেন সৌম্যজিৎ।
মুম্বইয়ের ওয়াই ড্যামে বেড়াতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল বাঙালি ক্যান্সার গবেষকের। নাম সৌম্যজিৎ সাহা। মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে ক্যান্সার নিয়ে গবেষণা করছিলেন সৌম্যজিৎ।

শনিবার তিন বন্ধু অবনীশ শ্রীবাস্তব, সমীর মিশ্র এবং শ্রীকান্ত মূর্তিকে সঙ্গে নিয়ে কোলাবা থেকে প্রায় ২০০ কিমি দূরে ওয়াই ড্যামে বাইক নিয়ে বেড়াতে গিয়েছিলেন সৌম্যজিৎ সাহা। সেখানকার ধূম লেকে স্নান করতে নেমেই তলিয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে সৌম্যজিতের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন অবনীশ শ্রীবাস্তব। লেকের জলে তলিয়ে যান তিনিও। তখন বাকি দুই বন্ধু স্থানীয় বাসিন্দা ও পুলিশে খবর দেন। রবিবার সকালে সৌম্যজিতের দেহ উদ্ধার হয়।
সৌম্যজিৎ সাহার বাড়ি হুগলির মানকুণ্ডুর স্টেশন রোড এলাকায়। গত ৫ বছর ধরে মুম্বইয়ের নভি নগর এলাকায় থাকতেন তিনি। শনিবার রাতেই সৌম্যজিতের নিখোঁজ হওয়ার খবর আসে। রবিবার সকালে মুম্বই পৌঁছে যান সৌম্যজিতের বাবা ও মা। এদিকে রবিবার সকালেই বাড়িতে সৌম্যজিতের মৃত্যুর খবর এসে পৌঁছয়।
টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে গবেষণার কাজ সম্পূর্ণ করতে একবছর বাকি ছিল। এরপর সৌম্যজিতের যাওয়ার কথা ছিল আমেরিকায়। যদিও মর্মান্তিক পরিণতিতে সব কাজই অসম্পূর্ণ থেকে গেল।
ঘটনাটি খুন না নিছকই দুর্ঘটনা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications