আসানসোলে হিরাপুরে খুন কৃষক, তদন্তে পুলিস
আসানসোলে হিরাপুরে কৃষককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। হিরাপুর থানার নতুনডিহি এলাকার ঘটনা। জমি নিয়ে লিজে চাষ করতেন কৃষক। মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা পর পর পাঁচটি গুলি করে চম্পট দেয়।
আসানসোলে হিরাপুরে কৃষককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। হিরাপুর থানার নতুনডিহি এলাকার ঘটনা। জমি নিয়ে লিজে চাষ করতেন কৃষক। মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা পর পর পাঁচটি গুলি করে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।

কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিস। কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। পারিবারিক শত্রুতার কারণে খুন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের গ্রেফতারের দাবিতে হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। পছ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিস ঘটনার তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন তাঁরা।
গ্রামবাসীদের অভিযোগ এলাকা দুষ্কৃতীর তাণ্ডব বেড়ে চলেছে। কিন্তু তারপরেই পুলিস কোনও উদ্যোগ নেয়নি। সেকারণেই সেই ঘটনা বলে দাবি করেছেন গ্রামবাসীরা।












Click it and Unblock the Notifications