ময়নাগুড়ি ব্লকের সিঙ্গিমারি হাসপাতালে ফার্মাসিস্টের মৃত্যু

ময়নাগুড়ি ব্লকের সিঙ্গিমারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফার্মাসিস্টের মৃত্যু হয় । দেশবন্ধু পাড়ায় একটি ফ্ল্যাটে পরিবারকে নিয়ে থাকতেন বলে জানা গেছে । মৃত ব্যক্তির নাম পার্থ প্রতীম বসু মজুমদার (৫৭)।

ময়নাগুড়ি ব্লকের সিঙ্গিমারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফার্মাসিস্টের মৃত্যু হয় । দেশবন্ধু পাড়ায় একটি ফ্ল্যাটে পরিবারকে নিয়ে থাকতেন বলে জানা গেছে । মৃত ব্যক্তির নাম পার্থ প্রতীম বসু মজুমদার (৫৭)। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। ফ্ল্যাটের নিচে ফার্মাসিস্টের দেহ পরে থাকতে দেখেন বাসিন্দারা। এরপর তাঁকে উদ্ধার করে বাবু পাড়ার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর থাকায় সেখান থেকে স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতের শ্বশুর বাড়ির দাবি তিনতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে জামাই । স্থানীয়রা তাঁকে ঝাঁপ দিতে বারন করলেও তিনি শুনেনি । অন্যদিকে মৃতের পরিবারের অভিযোগ পার্থকে মেরে ফেলা হয়েছে। কিন্তু উপর থেকে ঝাঁপ দিলে শরীরে কোনো আঘাত চিহ্ন দেখা যায়নি ।

ময়নাগুড়ি ব্লকের সিঙ্গিমারি হাসপাতালে ফার্মাসিস্টের মৃত্যু

এই ঘটনার সঠিক তদন্তের দাবি নিয়ে পুলিশের দারস্থ হয়েছেন মৃতের পরিবার। মৃতের একটি বিবাহিত বোন আছে অপর্ণা সেনগুপ্ত তিনি বলেন "আমার দাদাকে মারা হয়েছে। দাদা ফ্ল্যাটের পাশেই আমরা থাকি। আমাদের কাউকে খবর দেওয়া হয়নি। মৃতের শ্যালক বিপ্লব সরকার বলেন জামাইবাবু এর আগেও আত্মহত্যা করতে গিয়েছিল তখন আমি বাঁচিয়ে ছিলাম। আজকে সে তিনতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। যে অভিযোগ করা হচ্ছে সেটা ভিত্তিহীন ।

আই সি বিশ্বাশ্রয় সরকার বলেন এক ফার্মাসিস্টের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে আমরা তদন্ত করে দেখে তা ব্যবস্থা নেবো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+