Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শীতের বিদায় ঘন্টা, বঙ্গোপসাগরে নিম্নচাপের ইঙ্গিত, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট

শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। বসন্তের আগমনী বার্তার মাঝেই আবহাওয়ায় নতুন সংযোজন সম্ভাব্য নিম্নচাপ। ফলে ঋতুবদলের এই সন্ধিক্ষণে রাজ্যের আবহাওয়া যেন এক অদ্ভুত দোলাচলে।

উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে এখনও শীতের ছোঁয়া টিকে থাকলেও দক্ষিণবঙ্গে তার দাপট অনেকটাই কমেছে। ভোরবেলায় হালকা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়া রোদের তেজ স্পষ্ট হয়ে উঠছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী সপ্তাহ থেকে পারদ আরও চড়বে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে, যা স্বাভাবিকের তুলনায় বেশি।

এই আকস্মিক উষ্ণতার নেপথ্যে রয়েছে পরপর সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে একটি ঝঞ্ঝা ইতিমধ্যেই প্রভাব ফেলেছে, তার রেশ কাটতে না কাটতেই আরও একটি প্রবেশ করেছে। সোমবার নাগাদ আরও একটি ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। এই ধারাবাহিক প্রভাবে উত্তুরে হাওয়ার জোর কমছে, আর তাতেই শীতের বিদায় দ্রুততর হচ্ছে।

এদিকে সমুদ্রের বুকে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত একটি উচ্চ বায়ু ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরের মধ্যভাগে একটি নিম্নচাপ অঞ্চল গড়ে উঠতে পারে। তবে আপাতত স্বস্তির খবর আগামী সাত দিনে বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

রাজ্য জুড়ে আবহাওয়া শুষ্কই থাকবে। দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার কোথাও কোথাও সকালের দিকে কুয়াশা দেখা দিতে পারে। তবে দিনের বেলায় আকাশ সাধারণত পরিষ্কারই থাকবে।

উত্তরবঙ্গে এখনও শীতের আমেজ স্পষ্ট। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত সর্বনিম্ন তাপমাত্রায় বড় পরিবর্তনের ইঙ্গিত নেই, তবে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে সেখানেও পারদ ঊর্ধ্বমুখী হতে পারে।

শীতের শেষ লগ্নে রাজ্যের আবহাওয়ায় এখন উষ্ণতার ইঙ্গিত। নিম্নচাপের সম্ভাবনা থাকলেও বৃষ্টির ভ্রূকুটি নেই বরং ধীরে ধীরে গরমের আগমনী সুরই যেন স্পষ্ট হয়ে উঠছে বাংলার আকাশে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+