নবান্নে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৃণমূলের পথে পুরস্কার প্রাপ্ত কোঙ্কনি সাহিত্যিক সহ ১২ কংগ্রেস নেতা
নবান্নে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৃণমূলের পথে পুরস্কার প্রাপ্ত কোঙ্কনি সাহিত্যিক সহ ১২ কংগ্রেস নেতা
গোয়ায় তৃণমূল কংগ্রেসে ভাঙন অনিবার্য হয়ে পড়েছে। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর তৃণমূলে যোগদানের জল্পনার মাঝেই আবার শোরগোল পড়ে গিয়েছে বিখ্যাল কোঙ্কনি সাহিত্যিককে নিয়ে। সূত্রের খবর সাহিত্য অকাডেমি পুরস্কার প্রাপ্ত কোঙ্কনি সাহিত্যিক এন শিবদাল নাকি যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে। তিনি একা নন সেই তালিকায় রয়েছেন আরও ১২ জন কংগ্রেস নেতা।

কংগ্রেস ছেড়ে তৃণমূলে
গতাকলই কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে কলকাতায় পৌঁছেছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফলেরিও। দমদম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। সূ্ত্রের খবর আজই বিকেল চারটে নাগাদ তিনি যোগ দেবেন তৃণমূল কংগ্রেসে। তবে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। সেই তালিকা দীর্ঘ হতে পারে বলে মনে করা হচ্ছে।

তৃণমূলের পথে কোঙ্কনি সাহিত্যিক
তৃণমূল কংগ্রেসে কেবল গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী নন সেই তালিকায় রয়েছেন কোঙ্কনি সাহিত্যেক। সাহিত্য অকাডেমি পুরস্কার প্রাপক সাহিত্যেক এন শিবদাসও তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন বলে যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে। এমনই শোনা গিয়েছে। এদিকে আবার গোয়ার আরও ১২ জন কংগ্রেস নেতা যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে। অর্থাৎ গোয়ায় বড় ভাঙনের ইঙ্গিত মিলেছে।

প্রশান্ত কিশোরের ম্যাজিক
কয়েকদিন আগেই প্রশান্ত কিশোর গোয়ায় গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায়। তারপরেই কংগ্রেসের মহাপতনের খবর আসতে শুরুকরে। একের পর এক কংগ্রেস নেতা তৃণমূল কংগ্রেসে যোহ দিতে শুরু করার খবর আসতে শুরু করেছে। সামনেই গোয়ায় বিধানসভা নির্বাচন তার আগেই কংগ্রেসের একের পর এক ধাক্কা। তারপর থেকেই নতুন সমীকরণের ইঙ্গিত মিলেেছ।

ত্রিপুরার পর গোয়া
একুশের ভোেটর পরেই ত্রিপুরায় নজর দিয়েছিল তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় মোটামুটি আসর জমিয়ে ফেলেছে ঘাসফুল শিবির। তারপরেই সুস্মিতা দেবকে কংগ্রেসে যোগদান করিয়েছে। এবং তাঁকে রাজসভার আসনও দিয়েছে তৃণমূল কংগ্রেস। তারপরেই মমতা নজর দিয়েছেন গোয়ায়। গোয়াতে খুব ভাল অবস্থায় নেই বিজেপি। কংগ্রেসের অবস্থাও খুব একটা ভাল নয়। দুয়ে মিলে একেবারে জমে গিয়েছে সমীকরণ।












Click it and Unblock the Notifications