সুবিচারের আশায় পথে নেমে অভিনব প্রতিবাদের মাধ্যমেই মৃত্যু দিবস পালন পরিবারের
সুবিচারের আশায় এবার এক অভিনব প্রতিবাদে নামলেন দুর্গা সাউয়ের পরিবার। দুর্গার মৃত্যু রহস্যের প্রতিকার চেয়ে পথে নেমে প্রতিবাদের মধ্য দিয়েই পালন করলেন তাঁর মৃত্যু দিবস।
হাওড়া, ২৮ ডিসেম্বর : একবছর কেটে গিয়েছে, আজও সুবিচার মেলেনি। সালকিয়ার দুর্গা সাউয়ের রহস্য মৃত্যুর ঘটনায় আজও রহস্য ঘণীভূত। বিচারের বাণী আজও নিভৃতে কেঁদে চলেছে। তাই সুবিচারের আশায় এবার এক অভিনব প্রতিবাদে নামলেন দুর্গা সাউয়ের পরিবার। দুর্গার মৃত্যু রহস্যের প্রতিকার চেয়ে পথে নেমে প্রতিবাদের মধ্য দিয়েই পালন করলেন তাঁর মৃত্যু দিবস।
বুধবার নিহত দুর্গা সাউয়ের স্ত্রী, সন্তান ও আত্মীয়-পরিজনরা হাওড়ার সালকিয়া চৌরাস্তা অবরোধ করে হ্যান্ডবিল বিলি করলেন। দাবি তুললেন অবিলম্বে এই রহস্য মৃত্যুর কিনারা করতে হবে পুলিশকে। পুলিশ কেন এক বছরেও এই রহস্যের উন্মোচন করতে পারল না সেই প্রশ্নও তুলল সাউ পরিবার।

গত বছরের আজকের দিনেই হাওড়ার সালিকয়ার বাসিন্দা দুর্গা সাউয়ের রহস্য মৃত্যু হয়েছিল। বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেল আসেননি তিনি। বন্ধুরা জানিয়েছিল উলুবেড়িয়ায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুর্গার। কিন্তু এই তত্ত্ব বিশ্বাস করেনি তাঁর পরিবার। পরিবারের দাবি, বাইক চালাতে জানতেন না দুর্গা। পুলিশের দ্বারস্থ হয়েছিল দুর্গার পরিবার।
কিন্তু এক বছর কেটে গেলও এই মামলার কোনও সুরাহা হয়নি। কোনও অগ্রগতি নেই এই মৃতু রহস্যের তদন্তে। তাই অভিনব কায়দায় মৃত্যু দিবস পালন করে প্রতিবাদ জানাল পরিবার। সালকিয়া চৌরাস্তায় এই প্রতিবাদে পথে নেমে দাবি সম্বলিত একটি হ্যান্ডবিল বিলি করা হয়।












Click it and Unblock the Notifications