ভোট সন্ত্রাস: বাবা সিপিএম সমর্থক, তাই দুষ্কৃতীদের লাঠির ঘা খেল সাড়ে ৩ বছরের শিশু

কলকাতা, ২৫ এপ্রিল : ভোট সন্ত্রাসের এক ভয়াবহ চিত্র ধরা পড়ল হালিশহরে। হালিশহরের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে সিপিএম সমর্থকদের মারধর ও হুমকির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভোটের সন্ত্রাসে রেয়াত নেই সাড়ে তিন বছরের শিশুরও। দুষ্কৃতীদের হাতে লাঠির কয়েক ঘা খেতে হল নিষ্পাপ ওই শিশুকেও।

ভোট সন্ত্রাস: বাবা সিপিএম সমর্থক, তাই দুষ্কৃতীদের লাঠির ঘা খেল সাড়ে ৩ বছরের শিশু

অভিযোগ, গতকাল রাত থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সিপিএম সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে তাদের মারধর, বাড়িতে ভাঙচুর চালায়, ভোট না দেওয়ার জন্য হুমকি দেয়। এদিন এক সিপিএম সমর্থকের বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সাড়ে তিন বছরের শিশুকে পেয়ে তার হাতেও লাঠির আঘাত করা হয়।

যদিও পরে কমিশনের হস্তক্ষেপে ভয়কে জয় করে মেয়েকে কোলে নিয়ে ভোট দিয়ে আসেন ওই শিশুর মা।

পুরো ঘটনায় জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। এই ঘটনায় দুজনকে গ্রেফতারও করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+