কাশ্মীরে নিহত শ্রমিকদের দেহ ঘরে ফেরার অপেক্ষায় পথ চেয়ে সাগরদিঘি

মঙ্গলবার কাশ্মীরে প্রাণ হারান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও মালদার কয়েকজন দিনমজুর।

মঙ্গলবার কাশ্মীরে প্রাণ হারান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও মালদার কয়েকজন দিনমজুর। মূলত সংসার চালানোর জন্যই সেখানে কাজ করতে গিয়েছিলেন বলে জানায় নিহতের পরিবার। মোট ছয় জন কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত হয়েছেন।

কাশ্মীরে নিহত শ্রমিকদের দেহ ঘরে ফেরার অপেক্ষায় পথ চেয়ে সাগরদিঘি

সকলেই সাগরদিঘি থানার অন্তর্গত ব্রাহ্মণী গ্রামের বাসিন্দা। বুধবার সকালে নিহত কামরুদ্দিন শেখের বাড়ি সাগর দীঘিতে দেখা যায় শোকের ছায়া। নিহত কামরুদ্দিনের স্ত্রী জানান, তাদের চার ছেলে নিয়ে মোট ছয় জনের সংসার। তার বড় মেয়ের কিডনির অসুখ রয়েছে। তার চিকিৎসার জন্যই তার স্বামী কাশ্মীরে দিনমজুরের কাজে যান। তারা এলাকারই পাঁচজন মিলে কাশ্মীরে গিয়েছিলেন।

বড় মেয়ের রোগের জন্য কিছু টাকা রোজগার করে কলকাতার বড় ডাক্তার দেখানোর কথা বলে গিয়েছিলেন তার স্বামী কামরুদ্দিন। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। এখন এই বাচ্চাদের নিয়ে তাদের সংসার চালানো একপ্রকার কঠিন হয়ে দাঁড়াল বলেই মনে করছেন নিহতের স্ত্রী।

নিহত কামরুদ্দিনের মত অন্য নিহতের বাড়ির লোকেরা এদিন শোকে কাতর হয়ে ছিল। এলাকায় গিয়ে দেখা যায় শুনশান অবস্থা।তাদের পরিজনদের মৃতদেহ কবে তাদের বাড়িতে আসবে এখন সে দিকেই তাকিয়ে রয়েছে মুর্শিদাবাদ সাগরদীঘির ওই বাসিন্দারা।

এই অবস্থায় এগিয়ে এসেছেন স্থানীয় পঞ্চায়েত। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, প্রশাসনিকভাবে তারা সব রকমের সহযোগিতা করবেন ওই বাসিন্দাদের। রাজ্য সরকারও এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। মৃতদের পরিবার পিছু ক্ষতিপূরণের ঘোষণা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+